রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার (২ জুলাই) জরুরি প্রস্তুতি কর্মসূচির (Emergency Preparedness Programme) অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মহড়ার লক্ষ্য ছিল কাল্পনিক জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রের কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা মূল্যায়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং জরুরি দায়িত্বপ্রাপ্ত জনবল, সরঞ্জাম, যোগাযোগব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রস্তুতি যাচাই করা।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (NPCBL) ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত মহড়া সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতির শ্রেণিবিন্যাস, জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র সক্রিয়করণ, কারিগরি মূল্যায়ন সক্ষমতা, সম্ভাব্য তেজস্ক্রিয়তার প্রভাব নিরূপণ, জরুরি যোগাযোগব্যবস্থা, সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ, আন্তঃসংস্থা সমন্বয় এবং সামগ্রিক জরুরি ব্যবস্থাপনা কার্যকরভাবে যাচাই করা হয়েছে।
তিনি বলেন, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছানের নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়। জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র (Emergency Control Centre) থেকে তিনি প্ল্যান্ট ইমার্জেন্সি রেসপন্স অর্গানাইজেশনের (Plant Emergency Response Organization) কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম সময়োপযোগী, সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালিত হয়। মহড়ায় কার্যকর নেতৃত্ব, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, যথাযথ কারিগরি সিদ্ধান্ত গ্রহণ এবং অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রতিফলন দেখা যায়।
মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA), এর কারিগরি সহায়তা প্রতিষ্ঠান VO-Safety, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC), ন্যাশনাল ক্রাইসিস সেন্টার (NCC), CREA, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা। এছাড়া মস্কো থেকে আগত পারমাণবিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদলও মহড়াটি পর্যবেক্ষণ করেন।
মহড়ায় একটি কাল্পনিক জরুরি পরিস্থিতি সৃষ্টি করে প্ল্যান্ট ইমার্জেন্সি রেসপন্স অর্গানাইজেশন সক্রিয় করা হয়। অনুমোদিত জরুরি পরিকল্পনা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র পূর্ণাঙ্গভাবে কার্যকর হয় এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত দল নির্ধারিত দায়িত্ব পালন শুরু করে।
মহড়া চলাকালে বিশেষজ্ঞরা বিদ্যুৎকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কাল্পনিক ঘটনার অগ্রগতি মূল্যায়ন করেন। কারিগরি দল প্ল্যান্টের বিভিন্ন পরিচালনাগত পরামিতি বিশ্লেষণ, তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ, সম্ভাব্য তেজস্ক্রিয় উৎস শনাক্তকরণ, আবহাওয়া মূল্যায়ন, বায়ুমণ্ডলে বিকিরণ বিস্তার বিশ্লেষণ, সম্ভাব্য বিকিরণমাত্রা নির্ধারণ এবং কর্মী ও আশপাশের জনগণের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়নসহ বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষণ সম্পন্ন করে। এসব মূল্যায়নের ভিত্তিতে জরুরি ব্যবস্থাপনা দল প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে।
মহড়ায় বিদ্যুৎকেন্দ্র, নিয়ন্ত্রক সংস্থা, জাতীয় জরুরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং স্থানীয় সাড়া প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের কার্যকারিতাও মূল্যায়ন করা হয়। জরুরি বার্তা প্রেরণ, পরিস্থিতি প্রতিবেদন, সমন্বয় সভা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপ সময়োপযোগী ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে বিদ্যমান যোগাযোগ ও সমন্বয় কাঠামোর কার্যকারিতা নিশ্চিত হয়।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, "আজকের সফল জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি সক্ষমতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ মহড়া বিদ্যুৎকেন্দ্রের উচ্চমানের প্রস্তুতি, কারিগরি দক্ষতা, কার্যকর নেতৃত্ব এবং জাতীয় ও স্থানীয় জরুরি সাড়া প্রদানকারী সংস্থাগুলোর সমন্বিত সক্ষমতার প্রমাণ বহন করে।"
তিনি আরও বলেন, "মহড়ার অন্যতম উদ্দেশ্য ছিল বিভিন্ন সংস্থার সমন্বিত কমান্ড কাঠামোর আওতায় একযোগে কাজ করার সক্ষমতা যাচাই করা। অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দক্ষতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন এবং চমৎকার সমন্বয় ও সহযোগিতার পরিচয় দিয়েছেন। জাতীয় সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং কারিগরি সহায়তা সংস্থাগুলোর অংশগ্রহণ মহড়াটিকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করেছে।"
মহড়া শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) এবং এর কারিগরি সহায়তা প্রতিষ্ঠান VO-Safety মহড়ার সার্বিক বাস্তবায়ন পর্যালোচনা করে। তাদের পক্ষ থেকে কোনো নেতিবাচক মন্তব্য বা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়নি। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মহড়াটি নির্ধারিত নিয়ন্ত্রক মানদণ্ড পূরণ করেছে এবং জরুরি প্রস্তুতি কর্মসূচির কার্যকারিতা সফলভাবে প্রদর্শন করেছে।
এছাড়া মস্কো থেকে আগত বিশেষজ্ঞদের অংশগ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি ব্যবস্থার উন্নয়নে সহায়ক ।
কর্মরত প্রকৌশলী ও পরমাণু বিশেষজ্ঞদের মতে, এনপিসিবিএল জাতীয় বিধিমালা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত জরুরি মহড়া, ধারাবাহিক প্রশিক্ষণ এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকালে কর্মী, স্থানীয় জনগণ এবং পরিবেশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারে দুই টোল: পর্যটন ধ্বংসের ‘ব্যবসা’ নাকি উন্নয়ন?
- কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
- দিনাজপুরে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৯৩৭
- রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
- বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক
- কাপ্তাইয়ে প্রথম দিনে অনুপস্থিত ১৬ শিক্ষার্থী
- রমেশ দাসকে আত্মহননে বাধ্য করার ঘটনার ৫২ দিনেও মামলা নেয়নি ওসি!
- সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় চলছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি
- এলজিইডির এক সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি
- টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন
- সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধ
- ফরিদপুরে অস্ত্রোপচারের পর শিশু ইউশার অবস্থার অবনতি, ঢাকায় চিকিৎসাধীন
- কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যায় মামলা, গ্রেপ্তার ১
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- কামরাঙা গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের যোগদান
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত
- নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, সেই প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- সুবর্ণচরে নজরুল বর্ষের উদ্বোধন
- ইউনূস সরকারের দুর্নীতির স্বরূপ: শেখ হাসিনার সতর্কবাণীই সত্য হলো
- বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- কবি রাসেল আশেকী’র ৫০তম জন্মদিন আজ
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
০২ জুলাই ২০২৬
- দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারে দুই টোল: পর্যটন ধ্বংসের ‘ব্যবসা’ নাকি উন্নয়ন?
- কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
- রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
- বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক
- কাপ্তাইয়ে প্রথম দিনে অনুপস্থিত ১৬ শিক্ষার্থী
- রমেশ দাসকে আত্মহননে বাধ্য করার ঘটনার ৫২ দিনেও মামলা নেয়নি ওসি!
- সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় চলছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি
- এলজিইডির এক সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি
- টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন
- সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধ
- কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যায় মামলা, গ্রেপ্তার ১
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- কামরাঙা গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের যোগদান
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত
- নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, সেই প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- সুবর্ণচরে নজরুল বর্ষের উদ্বোধন
- বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি
- নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার
- ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
-1.gif)







