E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন

২০২৬ জুলাই ০২ ১৯:৩৩:২০
কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ও বিচারাধীন অপরাধের  মামলা গুলোর দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারকৃত আসামিদের জামিন বাতিল ও আদালতের রায়ের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষ্ণনগর ইউনিয়নের ইয়ার আলী, বাহার আলী ও তাদের ভগ্নিপতি রেজাউলের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা, দেবহাটার জগন্নাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাস ঘোষের বাড়িতে ডাকাতি, সদরের যোগ রাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা আবুল কালামের বাড়িতে ডাকাতি, সোতা, বেনাদনা, কৃষ্ণনগরসহ প্রতিটি গ্রামের গরীব থেকে বিত্তশালীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, মুকুন্দমধুসুধনপুর চৌমুহনী এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম করে তিন লক্ষাধিক টাকা ছিনতাই, সমান্তরাল প্রশাসন চালাতে ঢালাওভাবে বন্দুক, পিস্তল এবং ওয়া টকি ব্যবহারের অভিযোগ রয়েছে। সম্প্রতি তারা র্যাব এর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তাদের সহযোগী আনিছসহ দুইজন অস্ত্রসহ গ্রেপ্তার হলে তাদেরকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইয়ার আলীর বিরুদ্ধে ৩৫টি, বাহার আলীর বিরুদ্ধে ৩১টি এবং রেজাউলের বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, রাজগুল, আনিসুর ও পলাশ ঐ চক্রের সহযোগী। তাদের মধ্যে রাজগুল ও পলাশ এখনো গ্রেপ্তার হয়নি। এ ছাড়া বিভিন্ন গ্রামে ঐ চক্রের আরও সদস্য সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তারা।

মানববন্ধন বক্তারা বলেন, মোশাররফ চেয়ারম্যান হত্যা মামলায় যুক্তিতর্ক চলাকালে ইয়ার আলীর পক্ষে হাইকোর্টে যেয়ে বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছে। অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা আবুল কালাম তার বাড়িতে ডাকাতির ঘটনায় জেলখানায় যেয়ে ইয়ার আলীকে সনাক্তের পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। মোশাররফ চেয়ারম্যান হত্যার ঘটনা ও অস্ত্রসহ র্যাব এর হাতে গ্রেপ্তারের ঘটনায় ইয়ার আলী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এসবের পরও তারা জামিন পাচ্ছে কিভাবে তা বোধগম্য হচ্ছে না।

দীর্ঘদিন ধরে মামলাগুলোর বিচারকাজ চললেও এখনো নিষ্পত্তি না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। জামিনে এসে আবারো চুরি ডাকাতি ছিনতাই হত্যা সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে। জামিন করতে অনেক টাকা খরচ হয়েছে বলে নতুন করে চাঁদার হার বাড়ায় তারা।

(আরকে/এসপি/জুলাই ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test