সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
রিপন মারমা, রাঙ্গামাটি : "দিন আনি দিন খাই, বৃষ্টি নামলে সারা রাত জেগে বসে থাকি, মাটির মেঝেতে পানি জমে বিছানা ভিজে যায়। খুুঁটি নড়বড়ে, যেকোনো সময় ভেঙে পড়ার ভয়ে সন্তানদের বুকে জড়িয়ে ধরি।"—রাঙ্গামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলী এলাকার চন্দ্রলাল তনচংগ্যা ও ফুলবী তনচংগ্যা দম্পতির কণ্ঠে ছিল বেঁচে থাকার সেই দীর্ঘশ্বাস। দুই সন্তান নিয়ে ভাঙাচোরা আর পচন ধরা খুঁটির ঘরে বর্ষার রাতগুলো ছিল তাদের জন্য এক বিভীষিকাময় অভিজ্ঞতার নাম। তবে সেই দুশ্চিন্তার রাত ফুরিয়েছে মানবিকতার ছোঁয়ায় আজ তারা পেলেন মাথা গোঁজার একটি মজবুত নতুন ঠিকানা। এই পরিবারের জীবনে আলোর দিশারী হয়ে এসেছেন জাতীয় সাইক্লিস্ট ও ক্রীড়া ব্যক্তিত্ব রাকিবুল ইসলাম।
গত চার বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সাইক্লিং প্রশিক্ষণের সুবাদে পাহাড় ও স্থানীয় মানুষের সাথে গড়ে উঠেছে এক গভীর আত্মিক সম্পর্ক। রাকিবুল ইসলাম জানান, "পাহাড়ের মানুষ আমাকে যে ভালোবাসা ও স্নেহ দিয়েছে, তার প্রতিদানস্বরূপ এটি আমার পক্ষ থেকে একটি সামান্য উপহার।" তার ব্যক্তিগত উদ্যোগ এবং দেশ-বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ঘর। উল্লেখ্য, রাকিবুল ইসলাম এর আগেও খাগড়াছড়িতে আরও তিনটি অসহায় পরিবারকে গৃহনির্মাণে সহায়তা করেছেন।
এই মহতী উদ্যোগকে সফল করতে মাঠ পর্যায়ে কাজ করেছেন কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তনচংগ্যা। তার নিরলস প্রচেষ্টায় এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরিবারটি আজ নিরাপদ আশ্রয় পেল। ঘরটি হস্তান্তরের সময় আবেগাপ্লুত বীর কুমার তনচংগ্যা বলেন, "সমাজের মানুষের বিপদে মানুষই যদি পাশে না দাঁড়ায়, তবে পৃথিবীটা অনেক বেশি রূঢ় হয়ে যেত। আজ এই পরিবারটিকে নিরাপদ আশ্রয়ে দেখে যে শান্তি পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।"
নতুন ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশীষ কুমার তনচংগ্যা ও শ্যামল তনচংগ্যা, সাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা উজ্জ্বলা রাণী তনচংগ্যা।এ সময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই ব্লাড ব্যাংকের সভাপতি সুগত তনচংগ্যা, সাধারণ সম্পাদক টিপু তনচংগ্যা, সহ-কোষাধ্যক্ষ সোহেল তনচংগ্যা, সদস্য অপু তনচংগ্যা, লেডি বাইকার ও স্কুটি প্রশিক্ষক জেমিয়া ফারজানা নিতু।
এছাড়া বাংলাদেশ তনচংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (কাপ্তাই অঞ্চল), কাপ্তাই ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ এই মহতী কাজের সাক্ষী হন। নতুন ঘরে আশ্রয় পাওয়ার পর চন্দ্রলাল-ফুলবী দম্পতির চোখে ছিল আনন্দাশ্রু।
তারা বলেন, "আমরা ভাবতেও পারিনি আমাদের জীবনে এমন একটি দিন আসবে। আকাশ ভেঙে পড়ার মতো অবস্থায় ছিলাম, এখন এই ঘরটি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।"
মানুষের জন্য মানুষের এই ভালোবাসা ও সহযোগিতার নজির এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে। দুর্যোগপূর্ণ এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাকিবুল ইসলাম ও তার অকুতোভয় স্বেচ্ছাসেবকরা।
(আরএম/এসপি/জুলাই ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি
- সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
- সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
- শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয়
- নড়াইলে আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
- আমুয়াকান্দা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা
- মণির বক্তব্য, রাকিবের প্রত্যাখ্যান, বিএনপির অবস্থান কি?
- সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিকেলে আবার বহাল
- ‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- ‘রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত’
- বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান
- ‘শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা মিলেছে’
- জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
- পোশাক খাতের রপ্তানি আয় কমেছে ১.৬৪ শতাংশ
- ভরিতে সোনার দাম বাড়লো আরও ৪৩৭৪ টাকা
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল
- আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড
- কামালপুরে মুক্তিবাহিনী পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়
- দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারে দুই টোল: পর্যটন ধ্বংসের ‘ব্যবসা’ নাকি উন্নয়ন?
- কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
- দিনাজপুরে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৯৩৭
- রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিকেলে আবার বহাল
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- রামগরুড়ের ছানা
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
০৩ জুলাই ২০২৬
- লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি
- সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
- নড়াইলে আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
- আমুয়াকান্দা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা
- সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিকেলে আবার বহাল
-1.gif)







