মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আটক
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ২ টাযর দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের সিমানার খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে ।
ধর্ষণ চেষ্টা শিকার শিশুটি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের ছবুরুন্নেছা কওমি মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।
আর অভিযুক্ত জাকির হোসেন শেখ ওরফে জাকার শেখ (৬০) টুঙ্গিপাড়া পৌরসভার পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা । তিনি আগামী পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হতে পোস্টার সাটিয়েছেন । এছাড়া ওই কাউন্সিলর প্রার্থী তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায়ও বসবাস করেন।
টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি চাপকল থেকে পানি আনতে যায়। প্রতিবেশী জাকার শেখ কলা খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে ঘরে ডাকে নেয় । শিশুটি ঘরে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করে জাকার । একপর্যায় শিশুটির চিৎকার করে কাঁদতে থাকলে মা, বাবা সহ স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে এলাকাবাসী ৯৯৯ এ কল করে । পুলিশ এসে জাকার শেখকে আটক করে।
ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবা বলেন, দুপুরে খাওয়ার সময় মেয়েকে চাপকল থেকে পানি আনতে বলি। সে পানি আনতে যায়। তাকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন জাকার । চিৎকার ও কান্না শুনে আমরা তাকে উদ্ধার করি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাকার শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(টিবি/এএস/জুলাই ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- রংপুরের গড্ডিমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আটক
- ‘খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে’
- হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি
- লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি
- সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
- সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
- শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয়
- নড়াইলে আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
- আমুয়াকান্দা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা
- মণির বক্তব্য, রাকিবের প্রত্যাখ্যান, বিএনপির অবস্থান কি?
- সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিকেলে আবার বহাল
- ‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- ‘রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত’
- বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান
- ‘শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা মিলেছে’
- জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
- পোশাক খাতের রপ্তানি আয় কমেছে ১.৬৪ শতাংশ
- ভরিতে সোনার দাম বাড়লো আরও ৪৩৭৪ টাকা
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল
- আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড
- কামালপুরে মুক্তিবাহিনী পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- ‘খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে’
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আটক
-1.gif)







