E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

২০২৬ জুলাই ০৪ ০০:০৩:২২
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিসানি গ্রামে এর্ঘটনা ঘটে। লতিকা সরকার একই এলাকার  সুশান্ত সরকারের স্ত্রী।

লতিকার স্বামী সুশান্ত সরকার বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে স্ত্রী লতিকা সরকার ঘরের ফ্যানের সুইচ অন করতে যান। ওই সময় বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে বিকাল সাড়ে ৪ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ অঞ্জন কুমার চক্রবর্তী বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন,নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(আরকে/এএস/জুলাই ০৪, ২০২৬)









পাঠকের মতামত:

০৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test