E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাংশায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০২৬ জুলাই ০৪ ১৭:২১:৪৫
পাংশায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার মৌরাট কালীবাড়ি সামনের পাকা রাস্তার সামনে থেকে ১০১ পিস ইয়াবাসহ তাদের দু’জনকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের রান্নু শেখের ছেলে রাজু শেখ (২৫) ও রাজিব শেখ (১৫)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে রাজু শেখের কাছে ৫১ পিস ও রাজিব শেখের কাছে ৫০ পিস পাওয়া যায়। আজ শনিবার এসআই মোঃ শাহারিয়ার হোসেনকে বাদী করে পাংশা থানায় তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

(একে/এসপি/জুলাই ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test