মাদক বিরোধী সচেতনতায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সভা
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : মাদকের ভয়াবহতা ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা তৈরি এবং করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’। টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড টেকবাড়ি এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গাজীপুর মহানগর সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।গতকাল শুক্রবার সন্ধ্যার পর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক জনাব সুমন চৌধুরী বলেন, দেশের প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। আসক্ত হয়ে পড়েছে প্রজন্ম। মাদকের কারণেই ছিনতাই, খুন ও ধর্ষণের মতো নৃশংস অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে কেবল পুলিশ নয়- বরং পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। একইসাথে তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি জানিয়ে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাজের স্বাধীনতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান পরিষ্কার করে পুলিশের কর্মকর্তারা বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে শতভাগ কঠোর অবস্থানে রয়েছি। মাদক নির্মূলে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা অঙ্গীকার করছি—যৌথ প্রচেষ্টায় এই সমাজকে মাদকমুক্ত করব।" সাংবাদিক সংগঠনের এই ধরণের মহৎ উদ্যোগের প্রশংসা করে তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সহযোগিতার পাশাপাশি সাংবাদিকদের তথ্য ও আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠান সঞ্চালন করেন, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ আবদুল হালিম। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা। এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ ফুলপুর কমিটির নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় গাজীপুর ও টঙ্গী অঞ্চলের গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক- সাপ্তাহিক ভাওয়াল এর সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, দৈনিক যুগান্তরের গাছা প্রতিনিধি এম আর নাসির, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তাকিম খান, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা সরকার, সাংবাদিক ও Jtv অনলাইন টিভির প্রতিনিধি মোঃ পাপেল মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মুনির, সহ-সভাপতি ও দৈনিক বাংলার বিপ্লব'র যুগ্ম বার্তা সম্পাদক মানিক হোসেন বিজয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার বিপ্লব এর গাজীপুর জেলা সংবাদদাতা মাহমুদুল হাসান সাহেদ।
উক্ত মাদক বিরোধী আলোচনা সভায় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(জেজে/এসপি/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








