E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরদীর সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু আর নেই

২০২৬ জুলাই ০৪ ১৮:৩২:৪৮
ঈশ্বরদীর সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু আর নেই

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু (৬৭) আর নেই।

শনিবার (৪ জুলাই) দুপুরে বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

শনিবার রাতেই ঈশ্বরদী লোকো ফুটবল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মকলেছুর রহমান বাবলু ঈশ্বরদী পৌরসভায় টানা তিনবার মেয়র নির্বাচিত হন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনি একজন ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে তিনি খালাস পান।

তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(এসকেকে/এসপি/জুলাই ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test