E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’র উদ্বোধন

২০২৬ জুলাই ০৪ ১৮:৫৫:২৯
‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’র উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাইয়ে শুদ্ধ সঙ্গীত চর্চা এবং তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’। 

গতকাল শুক্রবার বিকালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা সম্পন্ন হয়।

কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী ক্লাসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ একরাম হোসেন এবং কাপ্তাইয়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ আরও অনেকে।

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের সভাপতি প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওয়েপ্রুচিং মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, সহ-অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক রুবেল সিংহ, সহ-সাংস্কৃতিক সম্পাদক বর্ষা তঞ্চঙ্গা, নৃত্য প্রশিক্ষক অলংকৃতা ধর ও রোদ্রি সিংহ এবং চিত্রাঙ্কন প্রশিক্ষক তৃষ্ণা দাশ প্রমুখ।

উদ্বোধনী ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা এবং মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সঙ্গীত ও সুস্থ সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। কাপ্তাইয়ের মতো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় এই সঙ্গীত নিকেতনটি স্থানীয় সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের প্রশিক্ষকরা জানান, এখানে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ধ্রুপদী, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক ও লোকসঙ্গীতের পাশাপাশি আবৃত্তি, চিত্রাঙ্কন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ওপর নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। সব বয়সী মানুষের জন্যই এই নিকেতনের দরজা উন্মুক্ত থাকবে। প্রথম দিনের উদ্বোধনী ক্লাসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নতুন এই সাংস্কৃতিক উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।

(আরএম/এসপি/জুলাই ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test