সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন
৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা সারাদিন অফিসে কাজ করেও মাসে মাত্র ৪,৪৬০ টাকা বেতন পাই, যা দৈনিক হিসেবে মাত্র ১৫০ টাকা। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে এই সামান্য টাকায় পরিবার ও ফ্যামিলি চালানো আমাদের জন্য চরম কষ্টকর হয়ে পড়েছে। সরকারি দপ্তরে চাকরি করেও আমাদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্যের শিকার হলেও কর্তৃপক্ষ আমাদের দিকে কোনো নজর দিচ্ছে না।"
বক্তারা আরও জানান, এর আগে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে 'কলম ধর্মঘট' পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলনকারীদের ২ দফা দাবি হলো: ১. বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি করতে হবে। ২. এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের ৮,৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। দেশের ডাক সেবা সচল রাখতে এবং সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের শীর্ষ মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
(আরকে/এসপি/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সাম্রাজ্য
- দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন শান্ত
- বঙ্গোপসাগরে বাংলাদেশের মানদণ্ড নির্ধারণের মুহূর্ত
- নড়াইলে ১২ মাধ্যমিকে শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ
- পেঁয়াজের ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত কৃষক, পাটেও অনিশ্চয়তা
- মাদারীপুরে ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশনের জন্য জমি দখল নিল প্রশাসন
- ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি
- ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’র উদ্বোধন
- শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বয় সভা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক ও ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার ১
- ঈশ্বরদীর সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু আর নেই
- কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির উপদ্রব, চরম আতঙ্কে স্থানীয়রা
- কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- মাদক বিরোধী সচেতনতায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সভা
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প
- পাংশায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভ্যানচালক কারাগারে
- ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে’
- ‘বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে’
- টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- তুরস্ক–বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন
- নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- ‘যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে’
- শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি
- টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- পেঁয়াজের ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত কৃষক, পাটেও অনিশ্চয়তা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
০৪ জুলাই ২০২৬
- সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সাম্রাজ্য
- দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন শান্ত
- মাদারীপুরে ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশনের জন্য জমি দখল নিল প্রশাসন
- ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি
- ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’র উদ্বোধন
- শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বয় সভা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক ও ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার ১
- ঈশ্বরদীর সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু আর নেই
- কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির উপদ্রব, চরম আতঙ্কে স্থানীয়রা
- কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- মাদক বিরোধী সচেতনতায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সভা
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প
- পাংশায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভ্যানচালক কারাগারে
- টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- তুরস্ক–বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন
- নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
-1.gif)