ন্যায় বিচার কামনা পরিবারের
দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন শান্ত
একে আজাদ, রাজবাড়ী : অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শান্ত মণ্ডল। কিন্তু মানবপাচারকারী দালালচক্রের প্রতারণার শিকার হয়ে অবৈধভাবে ইরানে নেওয়ার পথে সেনাবাহিনীর গুলিতে গুরুতর আহত হন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে দেশে এলেও এখন ব্যয়বহুল চিকিৎসা, ঋণের বোঝা ও অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করছে তার পরিবার।
শান্ত মণ্ডল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমড়িরানী গ্রামের বাসিন্দা মো. শিরু মণ্ডলের ছেলে। সম্প্রতি এসএসসি পাস করে দীর্ঘদিন ধরে অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের হাল ধরতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। দালালদের সঙ্গে সাড়ে সাত লাখ টাকার চুক্তিতে গত ২০ এপ্রিল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
কিন্তু দুবাই পৌঁছানোর পর তাকে পাকিস্তানের করাচিতে নিয়ে একটি কক্ষে জিম্মি করে পরিবারের কাছ থেকে আরও প্রায় আড়াই লাখ টাকা আদায় করা হয়। পরে নদী, সমুদ্র, পাহাড় ও সড়কপথ পেরিয়ে সাত দিন ধরে অবৈধভাবে ইরানে নেওয়া হয় শান্তসহ কয়েকজন বাংলাদেশিকে।
ইরানের স্পান শহর পেরিয়ে তেহরানের পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাসকে সেনাবাহিনী থামার সংকেত দেয়। চালক পালানোর চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে শান্তর বাম বুকের পাঁজর ও বাম হাতে গুলি লাগে। পরে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় গত ৩০ জুন দেশে ফেরেন তিনি।
চিকিৎসকদের মতে, গুলির আঘাতে শান্তর প্লীহা (স্প্লিন) অপসারণ করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও তিন থেকে চার লাখ টাকার চিকিৎসা প্রয়োজন।
শান্তর বাবা মো. শিরু মণ্ডল বলেন, "ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। ভেবেছিলাম সে আয় করে সংসার চালাবে, আমার চিকিৎসা করাবে। এখন ছেলের চিকিৎসার খরচই বহন করতে পারছি না। দালালদের বিচার ও আমাদের টাকা ফেরত চাই। পরিচিত সুজানগর গ্রামের রবিউলের মাধ্যমে টাকা দিয়ে আজ আমার এই অবস্থা।
মা সাবিনা বেগম বলেন, "সুখের আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে ফিরে এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া, ছেলে বেঁচে ফিরেছে। এখন তার চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই।"
শান্তর বড় বোন লাবনী বলেন, পাকিস্তানে আটকে রাখার সময় তারা বারবার দালালদের কাছে ভাইকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের কোনো আবেদনই শোনা হয়নি। গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে শান্তর প্লীহা অপসারণ করতে হয়েছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা ছাড়া তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন।
স্থানীয়দের দাবি, মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশ পাঠানোর নামে আদায় করা অর্থ উদ্ধার করে শান্তর পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া এবং তার চিকিৎসার জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করতে হবে।
প্রাণে বেঁচে ছেলেকে ফিরে পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে পরিবার। তবে বিদেশে যেতে নেওয়া ঋণ, বাবার চিকিৎসা এবং শান্তর ব্যয়বহুল চিকিৎসার খরচ মিলিয়ে তারা এখন চরম মানবিক সংকটে রয়েছে। পরিবারের আশা, সরকারের সহযোগিতা ও সমাজের বিত্তবান মানুষের সহায়তায় শান্ত আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
অভিযুক্ত রবিউল ইসলামের মা বলেন আমার ছেলে কোন দালাল নয় সে তোফানের মাধ্যমে বিদেশ নিয়েছে শান্ত ও আমার ছেলের ভাইরার ছেলেকে তারা এক সাথেই ছিল, আমার বাড়ি থেকে তুফানের ভাই হৃদয় এসে টাকা নিয়েছে, তার ভিডিও প্রমান রয়েছে, পাকিস্তানে জিম্মি করে যে টাকা নিয়েছে সে ছিল তুফান যা পাংশা ইসলামি ব্যাংকের মাধ্যমে তুফানের মা মাজেদা বেগমের একাউন্টে পাঠানো হয়।
স্থানীয়রাও বলেন আসলে মুল দালাল হলো তুফান রবিউল মিডিয়া ছিল, সে অসুস্থ দির্ঘদিন ধরে ভেলোরে চিকিৎসা নিচ্ছে রবিউল।
শান্তর পরিবার ও স্থানীয়দের দাবী দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঠিক বিচার হোক ক্ষতিগ্রস্ত শান্তর পরিবার ফিরে পাক তাদের কষ্টে অর্জিত অর্থ, সু চিকিৎসার ব্যবস্থা করা হোক শান্তর।
(একে/এসপি/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সাম্রাজ্য
- দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন শান্ত
- বঙ্গোপসাগরে বাংলাদেশের মানদণ্ড নির্ধারণের মুহূর্ত
- নড়াইলে ১২ মাধ্যমিকে শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ
- পেঁয়াজের ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত কৃষক, পাটেও অনিশ্চয়তা
- মাদারীপুরে ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশনের জন্য জমি দখল নিল প্রশাসন
- ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি
- ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’র উদ্বোধন
- শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বয় সভা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক ও ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার ১
- ঈশ্বরদীর সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু আর নেই
- কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির উপদ্রব, চরম আতঙ্কে স্থানীয়রা
- কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- মাদক বিরোধী সচেতনতায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সভা
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প
- পাংশায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভ্যানচালক কারাগারে
- ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে’
- ‘বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে’
- টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- তুরস্ক–বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন
- নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- ‘যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে’
- শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি
- টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- পেঁয়াজের ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত কৃষক, পাটেও অনিশ্চয়তা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
০৪ জুলাই ২০২৬
- সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সাম্রাজ্য
- দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন শান্ত
- মাদারীপুরে ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশনের জন্য জমি দখল নিল প্রশাসন
- ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি
- ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’র উদ্বোধন
- শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বয় সভা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক ও ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার ১
- ঈশ্বরদীর সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু আর নেই
- কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির উপদ্রব, চরম আতঙ্কে স্থানীয়রা
- কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- মাদক বিরোধী সচেতনতায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সভা
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প
- পাংশায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভ্যানচালক কারাগারে
- টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- তুরস্ক–বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন
- নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
-1.gif)