কাপাসিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ জুলাই শনিবার বিকালে ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে উপজেলা সদরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হকের নেতৃত্বে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশে তাজউদ্দীন আহমদ চত্বর থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি ডাকবাংলো মোড়, প্রেসক্লাব মোড়, পুরাতন বাসস্ট্যান্ড মোড়, কলেজ রোড, থানার মোড় হয়ে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেফাউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের দায়িত্বশীল ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট মোফাচ্ছেরে কুরআন মাওলানা সামসুল আলম, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাছউদুর রহমান ফাত্তাহ, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ বকুল সহ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। সমাবেশে জামাত নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকার জুলাই - আগস্টে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য ও নারকীয় গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে।
জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে । এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত বা মন্থর করা যাবেনা। নেতৃবৃন্দ আরো বলেন, গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে আকাক্সক্ষা তৈরি হয়েছিল, তা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবি তোলা হয়েছে। তখন সকলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৭০ ভাগ জনগণ গণভোটে হ্যা এর পক্ষে ভোট দিয়েছেন। অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের মূল লক্ষ্য হলোÑ ফ্যাসিবাদের বিলোপ, ন্যায়বিচার, সুশাসন, এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা। জুলাই গণহত্যার বিচার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জুলাই শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণহত্যা বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোন তালবাহানা জাতি বরদাস্ত করবেনা
(এসকেডি/এএস/জুলাই ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








