মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবদল নেতা সোহেল রানা সোহরাবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার রায়েদ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাদিউল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রায়েদ বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান সরদার, রায়েদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য বাদল চৌধুরী, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা সোহরাব এবং রায়েদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম সিকদার।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ২ জুলাই সন্ধ্যায় রায়েদ বাজার এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি যুবদল নেতা সোহেল রানা সোহরাবের ওপর হামলা চালান। তাদের দাবি, অভিযুক্ত মিলন, ড্রাইভার আল আমিন, মেকার রুহুল আমিন ও পারভেজ সংঘবদ্ধভাবে সোহেল রানা সোহরাবকে মারধর করেন।
৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, "রায়েদ এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এসব কর্মকা-ের প্রতিবাদ করায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাদিউল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের ওপর হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।"
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, "অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকায় অপরাধ কর্মকা- আরও বৃদ্ধি পাবে।"
রায়েদ বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান সরদার বলেন, "রায়েদ বাজার এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা- বন্ধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।"
রায়েদ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য বাদল চৌধুরী বলেন, "একজন জনপ্রিয় যুবনেতার ওপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
আহত যুবদল নেতা সোহেল রানা সোহরাব বলেন, "আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এর জের ধরেই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।"
রায়েদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম সিকদার বলেন, এলাকায় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় যুবসমাজ আরও বিপথগামী হবে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এসকেডি/এসপি/জুলাই ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








