সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া বাজারে ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেয়ার অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার চরপাড়া বাজারে প্রায় আরো ১২টি ঔষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়াই ঔষুধ বিক্রি এবং অনুমোদন ছাড়া রোগী দেখার অভিযোগ উঠেছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে গত পরশু ৪ জুলাই শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান কালে চরপাড়া মাঝিপাড়া সংলগ্ন আলিফ ফার্মেসি ও আয়ুর্বেদিক চিকিৎসালয়-এ তল্লাশি চালানো হয়। সেখানে জাহিদুল ইসলামের বিরুদ্ধে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা এবং প্রেসক্রিপশন দেয়ার প্রমাণ পাওয়া যায় বলে ভ্রাম্যমাণ আদালত জানায়। এ ঘটনায় তাকে ৩০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, ভুয়া পরিচয়ে চিকিৎসা সেবা প্রদান ও প্রেসক্রিপশন করার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক (এমবিবিএস) ডাঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে চরপাড়া বাজারের বেশিরভাগ ঔষুধের দোকান সাময়িক ভাবে বন্ধ করে দোকানিরা সরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া বাজার সংলগ্ন দক্ষিণ চরপাড়া গ্রামের এক কবিরাজ দীর্ঘদিন ধরে এক্স-রে পরীক্ষা সহ হাড় ভাঙা ও জোড়া লাগানোর চিকিৎসা দিয়ে আসছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, এসব বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমীন কবিরাজ জানান, এ ধরনের চিকিৎসকের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আগামীতে এধরনের অশিক্ষিত চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশিদ আলম জানান, এমবিএস ও বিডিএস পদবী ব্যতিত কেউ প্রেসক্রিপশন করতে পারবে না। তবে নিয়মিত উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রসাশনের যৌথ উদ্যোগে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যহত থাকবে।
(বিএস/এসপি/জুলাই ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ
- বুদ্ধিজীবি অধ্যাপক আবুল কাসেমের জীবনাবসান
- মাদার নদীর চর দখল করে চলছে মৎস্য ঘের নির্মাণ, কাটা হচ্ছে বনায়নের গাছ
- ডিম ভেঙে প্রতিবাদ, ঈশ্বরদীতে খামারিদের সড়ক অবরোধ
- সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
- ভারত যেতে চাই.......
- সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
- দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- সাংবাদিক সোমা, আনিস, মেহেদীসহ ৬ জনের বাকস্বাধীনতা হরণের নিন্দা
- জুলাই: দুই বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব
- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে বৈশাখী
- যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ফোবানার শুভেচ্ছা
- বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ
- যে শহরে থাকি
- ‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’
- হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার
- ‘জুলাই আন্দোলন সফল না হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’
- ‘আমি মাঠে থাকলে চারটা লাল কার্ড খেতাম’
- কাপাসিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল
- গোপালগঞ্জে হ্যান্ডকাফ ও পুলিশ লেখা কোটিসহ যুবক আটক
- ‘বেসরকারি খাতই বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত’
- সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
০৫ জুলাই ২০২৬
- পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ
- মাদার নদীর চর দখল করে চলছে মৎস্য ঘের নির্মাণ, কাটা হচ্ছে বনায়নের গাছ
- ডিম ভেঙে প্রতিবাদ, ঈশ্বরদীতে খামারিদের সড়ক অবরোধ
- সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
- সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে বৈশাখী
- কাপাসিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল
- গোপালগঞ্জে হ্যান্ডকাফ ও পুলিশ লেখা কোটিসহ যুবক আটক
-1.gif)







