কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে রয়েছে তিন শতাধিক পরিবার। সদর উপজেলার যাগ্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের ভৈষেরকুটি, খামার, ব্রহ্মত্তর, চর যাত্রাপুর ও বাণিয়াপাড়া গ্রামসহ ৭ থেকে ৮টি গ্রাম জুড়ে চলছে এই নদী ভাঙন। বিগত ৬/৭ বছর ধরে এই এলাকায় ভাঙন অব্যাহত থাকলেও প্রতিরোধের ব্যবস্থা গ্রহন না করায় শতশত বাড়িঘর, ফসলী জমিন ও গাছপালা বিলিন হয়ে গেছে। ভাঙন কবলিতদের কপালে জোটেনি আর্থিক কোন সহায়তা। শুধুমাত্র চাল দিয়ে ভাঙন কবলিতদের শান্তনা দেয়া হয়েছে।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, গতবার আমার ইউনিয়নে শতাধিক বাড়ি নদীগর্ভে চলে গেছে। তাদেরকে ত্রিশ কেজি করে চাল দেয়া হয়েছে। এবার বন্যায় ২৭৫টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। এখন পর্যন্ত কেউ কোন সহায়তা পাননি। গত ২২জুন জেলা প্রশাসন ভাঙন কবলিত দুর্দশা দেখে গেছেন। তখন ৭ জনকে শুকনো খাবার দেয়া হয়েছিল। এখন পর্যন্ত ভাঙন কবলিতরা কোন আর্থিক সহায়তা পাননি। আগে ভাঙন কবলিতদের জন্য টিন ও অর্থ বরাদ্দ দেয়া হলেও এখন সেই সুবিধা পাচ্ছেন না ভাঙন কবলিতরা।
তিনি আরও জানান, জেলা প্রশাসক ভাঙন এলাকা পরিদর্শনের পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে বাণিয়াপাড়ায় ৫০০টি জিও ব্যাগ নদীপাড়ে ফেলে রাখা হলেও প্রটেকশনের জন্য সেগুলোর এখনো ব্যবহার শুরু হয়নি।
বাণিয়াপাড়ার আখলিমা ও জব্বার শেখ জানান, এখানে আবাদি জমিন, বাড়িভিটা, গাছপালা সবই নদীতে চলে যাচ্ছে। কোন কাজ করা হচ্ছে না।
নদী তীরবর্তী জব্বার আলী জানান, জিও ব্যাগ ভরা হচ্ছে। কিন্তু নদীতে ফেলা হচ্ছে না। আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি। ভাঙন এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলা দরকার। তাহলে ভাঙন ঝুঁকি কিছুটা কমে যাবে।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, ভাঙন কবলিতদের তালিকা আমরা এখনো পাইনি। পেলে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে। এরপর যাচাই-বাছাই সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে। বর্তমানে সদর উপজেলার যাত্রাপুর, ঘোগাদহ, হলোখানা, পাঁচগাছী ও মোগলবাসা ইউনিয়নের কিছু এলাকায় ভাঙন চলমান রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো জেলা সমন্বয় সভায় উত্থাপন করছি।
তিনি আরও জানান, ভাঙন কবলিতদের জন্য অর্থ ও ঢেউটিনের বরাদ্দ আমরা পাইনি। পেলে অবশ্যই নীতিমালা মেনে সহায়তা করা হবে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা তাদের সাথে সমন্বয় করছি। যেখানে প্রতিরোধের প্রয়োজন রয়েছে সেখানে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আমরা ভাঙন প্রতিরোধে জরুরী অবস্থা নিরুপণ করে প্রায় ২লাখ জিও ব্যাগ ফেলেছি। বর্তমানে ৪০টি পয়েন্টে ভাঙন চলছে। আমরা ৩০টি পয়েন্টে ৬ হাজার করে জিও ব্যাগ ফেলেছি। যাত্রাপুরে জিও ব্যাগ ভর্তি করা হচ্ছে। সংশ্লিষ্ট কমিটির সদস্যগণের উপস্থিতিতে ব্যাগগুলো তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষ হলে যাত্রাপুরে জিওব্যাগ ফেলা হবে।
(পিএস/এসপি/জুলাই ৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
- ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ২
- সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
- পরানদহে ভাড়াটিয়া বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা শুকুর আলীর
- শ্যামনগরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
- ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
- পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
- সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- এমপি আতাউরের স্বজনপ্রীতিতে ইমেজ সংকটে জামায়াত
- সোনাতলায় নানান আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- ফুলপুর পৌরসভায় প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপনের উদ্বোধন
- গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
- ‘চোখের নিমিষে বাড়িভিটা নদী খায়া গেল বাহে’
- টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
- সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা সিপিবির
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- কাঁচা মরিচ
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
০৬ জুলাই ২০২৬
- সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ২
- সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
- পরানদহে ভাড়াটিয়া বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা শুকুর আলীর
- শ্যামনগরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
- ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- এমপি আতাউরের স্বজনপ্রীতিতে ইমেজ সংকটে জামায়াত
- সোনাতলায় নানান আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- ফুলপুর পৌরসভায় প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপনের উদ্বোধন
- গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
- ‘চোখের নিমিষে বাড়িভিটা নদী খায়া গেল বাহে’
- টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
- নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু
- কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার
- রাজধানীতে র্যাব-১০ কর্তৃক উদ্ধারকৃত পিস্তলটি শ্যামপুর থানার
- গোপালগঞ্জে রেক্টিফাইড স্পিরিটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গোপালগঞ্জে গাছ চাপায় সেবায়েতের মৃত্যু
- গোপালগঞ্জে দু’ বাসের সংঘর্ষে আহত ৪০
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮
-1.gif)