E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

২০২৬ জুলাই ০৬ ১৮:৫৫:০৮
গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

গোপালগঞ্জ প্রতিনিধি : "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষেজেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এসময় গোপালগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জুলাই ৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test