ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুরে স্বপ্না বেগম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কানাইপুরের মালাঙ্গা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা করা হয়।
নিহত স্বপ্না বেগম স্থানীয় জাহাঙ্গীর বিশ্বাসের ভাড়াটিয়া ও মিল শ্রমিক রাজিব শেখ (৩২) এর সহধর্মিণী এবং প্বার্শবর্তী কাশিমাবাদ গ্রামের আলাউদ্দিন খানের মেয়ে।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, গত ৭ বছর আগে রাজিব-স্বপ্না দম্পত্তির বিবাহ হয় ও বর্তমানে তাদের দু’টি সন্তান রয়েছে। বিবাহের পর থেকে স্বপ্না বেগম স্বামীকে নিয়ে কাশিমাবাদে তাঁর বাবার বাড়িতে থাকতেন। মাত্র ১৩ দিন যাবত বর্তমানের ভাড়া বাসায় উঠেছেন তারা।
ঘটনাস্থল থেকে স্থানীয় জানান, এ দম্পতির মধ্যে প্রায়শই ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। এ বিষয়ে স্থানীয়ভাবে বেশকিছু বিচার শালিস হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে স্থানীয় কানাইপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার মো. মোতালেব শেখ জানান, 'এক নারী গলার ফাঁস দিয়ে মারা গেছে শুনে এসেছি। তবে, পূর্বে থেকে এ দম্পতি'র মধ্যে সম্পর্ক ভালো ছিলোনা। বিগত কয়েক বছরে কমপক্ষে দুইবার কানাইপুর ইউনিয়ন পরিষদে এদের নিয়ে বিচার শালিস হয়েছে। তবে, আজ কি হয়েছে সেটা এখনও জানতে পারিনি।'
ঘটনাস্থলে মরদেহের পাশে দাঁড়িয়ে নিহতের স্বামী রাজিব শেখ জানান, শুক্রবার সকালে আমার বোন ও বোন জামাইয়ের পারিবারিক ঝামেলা নিয়ে বাবার সাথের কথা বলার পর ওই বিষয়গুলো নিয়ে স্বপ্নার সাথে আমার কথা কাটাকাটি হয়। তবে আমি ধমক দিয়ে গালাগালি করলেও তার গায়ে হাত দেয় নাই। এরপর খাওয়াদাওয়া করপ আমি বের হয়ে যাই। বিকেল সাড়ে চারটার দিকে খবর পেয়ে পাঁচটার দিকে বাড়ি এসে দেখি স্বপ্না গলায় ফাঁস দিয়ে মারা গেছে'। এসময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজিব শেখ তাদের পারিবারিক কলহের কথা স্বীকার করে জানান, 'তার (স্বপ্না) সাথে আমার যতো ঝগড়া হয়েছে, তা আমার নিষেধাজ্ঞা অমান্য করার কারণে হয়েছে। আমি যেখানে যেতে নিষেধ করি, যাদের সাথে মিশতে নিষেধ করি, সে যখন সেটা করে তখন ঝড়গা হয়। এর বাইরে কোনো সমস্যা ছিলো না। কেনো এতো ঝগড়া হতো, স্বপ্নার সাথে কি কারও সাথে অবৈধ বা পরকিয়ার সস্পর্ক ছিলো কিনা- এমন প্রশ্নের উত্তর না দিয়ে রাজিব চুপ থাকেন এবং কোনো উত্তর দেননি।
ঘটনাস্থল থেকে কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এছাড়া, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।
(আরআর/এএস/জুলাই ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
- ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’
- মহম্মদপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ
- লৌহজংয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
- নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান
- পরকীয়া: বাংলাদেশের সমাজ আজ কোন পথে?
- পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ফিরোজ
- নতুন কমিটি, পুরোনো পথ: আ.লীগ কি আবার আগের ধারায় ফিরছে?
- সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শিবগঞ্জে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
- ভোমরায় ছাদ ভেঙে যুবক নিহত, আহত ৩
- মাদক কাণ্ডের ভিডিও ভাইরাল, যুবদল সম্পাদককে অব্যাহতি
- বর্ষা
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
১১ জুলাই ২০২৬
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-1.gif)







