E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ 

২০২৬ জুলাই ১১ ১৭:৪২:১৮
ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ২৬ বছরেও সম্ভব হয়নি পৌরসভার দুটি বিলের জলাবদ্ধতার সমাধান। দুই যুগেরও বেশী সময় ধরে ফুলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি নামক বিলের পানি নিষ্কাশন ব্যবস্থার সমাধান না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

বিল দুটির জলাবদ্ধতা সমাধানের জন্য বিগত ৭ বছর পূর্বে ২০২০ সালে ড্রেনেজ ব্যবস্থার পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মিঃ শশধর সেনসহ স্থানীয় ব্যক্তিরা। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ২০২৩ সালে বিলগুলোর পানি নিষ্কাশনের লক্ষ্যে মাটি কেটে ড্রেনেজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। কিন্তুু পরবর্তীতে অদৃশ্য কারণে ড্রেনেজ নির্মাণ কাজটি আর সম্পন্ন হয়নি। যার দরুণ প্রতি বছর বর্ষার মৌসুমে চরম ভোগান্তিতে পড়ছেন পৌরসভার আমুয়াকান্দা গ্রামের বিল সংলগ্ন লেদু সরকার বাড়ী, বাগান বাড়ী মহল্লা ও কাড়াহা গ্রামের হাজারো মানুষ।

আষাঢ়-শ্রাবণ মাস এলেই বর্ষার পানিতে তলিয়ে যায় বিল সংলগ্ন অসংখ্য ধানের ক্ষেত, ফিসারীর পাড় ও স্থানীয় রাস্তাঘাট। বাড়ির ওঠোনে থাকে হাঁটু বা কোমর পানি। রান্নাঘর, গোয়ালঘর, বাড়ির উনুন ও বসত ঘরে থাকে হাঁটু পানি। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার সংকটসহ নানান সমস্যা। তাই এ দুর্ভোগ থেকে চিরতরে পরিত্রাণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন দুই গ্রামের হাজারো মানুষ।

(এসআই/এসপি/জুলাই ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test