E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন

২০২৬ জুলাই ১১ ১৭:৪৯:৩১
নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন

রূপক মুখার্জি, নড়াইল : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি'-কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের ফলজ বাগানের উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ শনিবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

আলোচনা সভায় স্হানীয় বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে ফলের বাগানে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এর আগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের স্মারক প্রদান করা হয়।

(আরএম/এসপি/জুলাই ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test