‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
বিকাশ স্বর্ণকার, বগুড়া : একসময় এই অঞ্চলের গ্রামীণ জনপদের অন্যতম বাহন ছিল ঘোড়ায় চালিত টমটম। সময়ের পরিবর্তনে সেই বাহন এখন শুধু ইতিহাস। তার জায়গা দখল করেছে চীনে তৈরি ব্যাটারিচালিত তিন চাকার বাহন টমটম। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এ যানবাহন বগুড়ার আদমদীঘি উপজেলায় গণপরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এতে করে প্রায় হাজার খানেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলা সহ সান্তাহার পৌর এলাকায় প্রতিদিন শত শত ব্যাটারিচালিত এই টমটম চলাচল করছে। অল্প ভাড়া, সহজলভ্যতা ও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার কারণে যাত্রীদের কাছে যানটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে অনেক বেকার যুবক টমটম চালিয়ে এখন স্বাবলম্বী জীবন গড়ে তুলছেন।
উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের টমটমচালক অপূর্ব কুমার সরকার বলেন, এই গাড়ি চালাতে জ্বালানি তেল লাগে না। ফলে কালো ধোঁয়া নির্গত হয় না এবং শব্দও খুব কম। প্রতিদিন কাজ শেষে রাতে ব্যাটারি চার্জ দিলেই চলে। তবে বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। যাত্রীরাও আরামদায়ক ভ্রমণের জন্য এই বাহনকে বেছে নিয়েছেন।
আদমদীঘি-আবাদপুকুর সড়কে চলাচলকারী আরেক চালক উজ্জ্বল হোসেন বলেন, কোনো কর্মসংস্থান না পেয়ে ঋণ নিয়ে একটি টমটম কিনেছি। এখন প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করি। এই আয়েই পরিবারের ভরণ-পোষণ ভালোভাবে চলছে।
আদমদীঘি উপজেলার সান্তাহার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। প্রতিদিন আন্তঃনগর, মেইল, লোকাল ও মালবাহী মিলিয়ে প্রায় ৪০টি ট্রেন এ জংশনের ওপর দিয়ে চলাচল করে। আশপাশের প্রায় ১০টি উপজেলার বিপুল সংখ্যক যাত্রী সান্তাহার রেলস্টেশন দিয়ে চলাচল করেন। স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের প্রধান ভরসা হয়ে উঠেছে ব্যাটারিচালিত টমটম। বর্তমানে শুধু সান্তাহার শহরেই প্রায় ৫০০টির বেশি টমটম চলাচল করছে।
সান্তাহারের পূর্ব ঢাকা রোড এলাকার অটো ট্রাস্ট পয়েন্টের স্বত্বাধিকারী নিপেন্দ্র সরকার নিপেন বলেন, চীনে তৈরি ব্যাটারিচালিত টমটম আমদানি করে কিস্তির সুবিধায় বেকার যুবকদের কাছে বিক্রি করছি। এতে অনেক তরুণই নিজস্ব আয়ের পথ খুঁজে পাচ্ছেন।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, ব্যাটারিচালিত টমটম আদমদীঘির পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। এটি যেমন সাধারণ মানুষের যাতায়াত সহজ করেছে, তেমনি বহু বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তবে চালকদের দাবি, এই যানবাহনকে আইনগত স্বীকৃতি দিয়ে দ্রুত রোড পারমিটের আওতায় আনা হলে তারা আরও নিরাপদ ও নিশ্চিন্তে জীবিকা নির্বাহ করতে পারবেন।
(বিএস/এসপি/জুলাই ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- আবদুল হাই শিকদারের বই ও আমার বই
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে খামারির আহাজারি
- নগরকান্দার কমিউনিটি ক্লিনিকে মিলছে না প্রয়োজনীয় ওষুধ
- ‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
- নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন
- টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
- ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
- বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- বৃষ্টির ছড়া
- যখন বৃষ্টি নামলো
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রবিবার
- শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
- গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ
- মালয়েশিয়ায় গিয়ে প্রাণ হারালো সালথার শোয়াইব
- জাহাজ নির্মাণ শিল্পে ব্রিটিশ বিনিয়োগ-প্রযুক্তি চাইলেন নৌপরিবহনমন্ত্রী
- ‘মেসি যতদিন চাইবে, ও-ই সেরা থাকবে’
- ‘আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন!’
- মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাসদের সমাবেশ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
১১ জুলাই ২০২৬
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- ‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
- নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন
- টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
- ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
- গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ
- মালয়েশিয়ায় গিয়ে প্রাণ হারালো সালথার শোয়াইব
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-1.gif)







