রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
রিপন মারমা, রাঙ্গামাটি : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র তোড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় রাঙ্গামাটি- বান্দরবান সড়কের একটি সেতু ধ্বসে পড়েছে। এই ঘটনার ফলে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে সেতুটির একটি অংশ ধসে পড়ে। প্রবল বর্ষণের ফলে ওই এলাকায় অবস্থিত একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানির তীব্র স্রোত সরাসরি সেতুটিতে আঘাত হানে।
সেতুটি ভেঙে যাওয়ায় সড়কটির দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এর ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারী হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেতুটি রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত হলেও এটি মূলত বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে বান্দরবান থেকে রাঙ্গুনিয়ার দিকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকার সড়ক ও সেতু পানিতে তলিয়ে আছে।
তিনি বলেন, 'সড়কের বিভিন্ন স্থানে পানি থাকায় আমাদের কারিগরি টিম এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। পানি কমলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সময়ের মধ্যে বেইলি সেতু স্থাপনের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।'
তবে পরিস্থিতি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
(আরএম/এসপি/জুলাই ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- জমে উঠেছে কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন, প্রচারণায় মুখর প্রার্থীরা
- গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন এমপি বাবর
- ‘বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই’
- গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত
- আবদুল হাই শিকদারের বই ও আমার বই
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে খামারির আহাজারি
- নগরকান্দার কমিউনিটি ক্লিনিকে মিলছে না প্রয়োজনীয় ওষুধ
- ‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
- নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন
- টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
- ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
- বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- বৃষ্টির ছড়া
- যখন বৃষ্টি নামলো
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রবিবার
- শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
১১ জুলাই ২০২৬
- ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
- জমে উঠেছে কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন, প্রচারণায় মুখর প্রার্থীরা
- গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন এমপি বাবর
- ‘বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই’
- গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- ‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
- নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন
- টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
- ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
- গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ
- মালয়েশিয়ায় গিয়ে প্রাণ হারালো সালথার শোয়াইব
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-1.gif)