E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

২০২৬ জুলাই ১১ ১৮:৩৭:৩২
সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সরকারি জমি দখলকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের সরকারি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাইজকান্দি গ্রামের সিদ্দিকুর রহমান ও আক্তার তালুকদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বৃহস্পতিবার আক্তার তালুকদারের সমর্থক আহমেদ বাপ্পিকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(বি/এসপি/জুলাই ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test