E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২০২৬ জুলাই ১১ ১৮:৪৮:০৩
মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ মধুমতি বিল রুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এ তথ্য জানিয়ে বলেন, আজ শনিবার দুপুরে হরিদাসপুর এলাকায় মধুমতি বিল রুট চ্যানেলে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা জাতীয় পরিসেবা ৯৯৯-এ ফোন দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহ বিকৃত হওয়ায় মৃত্যুর কারণ ও নাম পরিচয় প্রাথমিকভাবে সনাক্ত করতে পারেনি পুলিশ।

(বি/এসপি/জুলাই ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test