E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত   

২০২৬ জুলাই ১১ ১৮:৫১:৪১
গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত   

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঞ্জিল চালিত ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী চায়না পারভীন (৩৫) নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী মটর সাইকেল চালক পুলিশ কনস্টেবল চাঁন মিয়া (৩৮) আহত হন। তাদের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামে। 

আজ শনিবার সকালের দিকে কাশিয়ানীর উপজেলার ব্যাসপুর - জয়নগর বাজার সড়কের আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর স্বামী চাঁন মিয়া কনস্টেবল পদে ফরিদপুর কোর্টে কর্মরত। তিনি স্ত্রীকে নিয়ে বোয়ালমারী গ্রামের বাড়ি থেকে ফরিদপুর যাওয়ার সময় দূর্ঘটনার কবলে পড়েন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

(বি/এসপি/জুলাই ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test