মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা
ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে সুয়াদী এলাকায় উল্টে থাকা একটি ডিমবোঝাই ট্রাককে উদ্ধারের সময় যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস পরিবহন বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাস, পিকআপ ভ্যানটির উদ্ধার কার্যক্রম দেখতে রাস্তায় জড়ো হওয়া উৎসুক জনসাধারণের ওপর দিয়ে তুলে দেয়।
বাসটির সজোরে ধাক্কায় এ সময় ঘটনাস্থলে চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ১। ওবায়দুল শেখ (৪৫), পিতা- আবু শেখ, ২। জয়নাল মিয়া (৩২), পিতা-লিটন মিয়া, ৩। নুর নবী শেখ (১২), পিতা- তুহিন শেখ, সর্বসাং- সুয়াদি, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, ৪। হাফিজুর রহমান (৩৫), পিতা-কুদ্দুস মাতুব্বর, সাং-শংকরপাশা, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর এবং ৫. ভাঙ্গা হাইওয়ে থানার রেকার গাড়ির সহযোগী জালাল হোসেন (৪০)।
এ ঘটনায় আরও অন্তত ৪/৫ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এর আগে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যার ৭টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম 'দৈনিক বাংলা ৭১'কে বলেন, 'হাসপাতালে আনার পর জালাল নামের একজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন'। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ডা. তানভীর।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে'।
এরআগে, এ দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহন ও দুর্ঘটনা কবলিত ডিমের পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া এ সময় ওই এলাকায় আটকে থাকা ১৫/২০ টি পরিবহন ভাংচুর করে এবং কয়েকটিতে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। সন্ধ্যা ৭টা হতে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মহাসড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে এ মহাসড়কটিতে চলাচল করা যানবাহনের দীর্ঘ লাইনের যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের সাথে কাজ করছে ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা। এ রিপোর্ট পাঠানোর আগে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, রাস্তা থেকে কয়েকটি যান পরিবহন সরিয়ে দিলেই যান চলাচল স্বাভাবিক হবে, যার কাজ চলমান রয়েছে। এ দুর্ঘটনার বিষয়ে ওই এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা মিজানুর।
এছাড়া, এ দুর্ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ বলেও জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানা ও ভাঙ্গা থানা পুলিশের উপরোক্ত দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
(আরআর/এএস/জুলাই ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
- আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, হাতের আঙুল উড়ে গেলো যুবকের
- ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
- ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- জমে উঠেছে কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন, প্রচারণায় মুখর প্রার্থীরা
- গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন এমপি বাবর
- ‘বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই’
- গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত
- আবদুল হাই শিকদারের বই ও আমার বই
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে খামারির আহাজারি
- নগরকান্দার কমিউনিটি ক্লিনিকে মিলছে না প্রয়োজনীয় ওষুধ
- ‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
- নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন
- টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
- ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
- বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- বৃষ্টির ছড়া
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘কোনো বক্তব্য নেই’
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- আয়না থাকুক ঝকঝকে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
১২ জুলাই ২০২৬
- ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
- আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, হাতের আঙুল উড়ে গেলো যুবকের
-1.gif)







