কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যের দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ উপলক্ষে ৫ থেকে ১৪ জুলাই পর্যন্ত কাপাসিয়ায় চলমান ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়া ও স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উদ্দিন এবং স্টেশন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশুরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা
রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। প্রেসক্রিপশন অনুযায়ী বিনা মূল্যে ওষুধওবিতরণ করা হয়। এ ছাড়া জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ক্ষেত্রে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) রাজেন্দ্রপুরে উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ পেয়ে তাঁরা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতেধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
(এসকেডি/এসপি/জুলাই ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম
- নড়াইলে মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুকসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম
- ‘সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই’
- ‘মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি’
- ‘হিটু শেখ নিজেই দায় স্বীকার করেছেন’
- চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান
- ‘স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ’
- ‘এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি’
- আছিয়া হত্যা মামলা, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- হিমায়িত খাদ্য রপ্তানিতে ২ হাজার কোটি টাকার তহবিল
- সোনার দাম আরও কমলো
- ‘মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী’
- রাষ্ট্রপতিকে চীনে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ
- নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪
- মুক্তিবাহিনীর গেরিলা দল শিবপুর থানা আক্রমণ করে
- বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
- ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
- একই পরিবারে ৪ খুন রংপুরকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র
- চরভদ্রাসন হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা
- ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ
- ফরিদপুরে হত্যা মামলায় ১১ বছর পর রাকিব বেপারীর যাবজ্জীবন
- চাটমোহরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
- টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ১০টি ঘোড়া জবাইয়ের অভিযোগ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
- কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- ‘সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই’
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
৩১ আগস্ট ২০২৬
- কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম
- নড়াইলে মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুকসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম
-1.gif)








