E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

১২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ করে নদীতে অবমুক্ত

২০২৬ জুলাই ১২ ১৮:৪৬:৫৭
১২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ করে নদীতে অবমুক্ত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি অবৈধ গলদা চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে মৎস্য সম্পদ রক্ষার্থে সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে রেনু গুলো মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া অবৈধভাবে চিংড়ির রেনু পোনা পরিবহনের দায়ে শ্রমিককে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে স্থানীয়রা চিংড়ি রেনুবাহী মাইক্রোবাসটি আটক করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ও উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস থেকে ১২ টি ড্রাম গলদা চিংড়ির রেনু (পোনা) উদ্ধার করেন। পরে সেগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, অবৈধ গলদা চিংড়ির রেনু একটি মাইক্রোবাসের ভিতরে পাওয়ার যায়। পরে আইন অনুযায়ী সেগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।

ওই কর্মকর্তা আরও বলেন, রেনুর প্রকৃত মালিক মাইক্রোবাসে ছিল না। তাই অবৈধ চিংড়ির রেনু পরিবহনের দায়ে অসীম তালুকদার নামের এক শ্রমিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে যদি কেউ চিংড়ির রেনু অবৈধভাবে পাচার অথবা পরিবহন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান আল আমিন হালদার।

(টিবি/এসপি/জুলাই ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test