E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

২০২৬ জুলাই ১২ ১৯:০০:১২
কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(পিএস/এসপি/জুলাই ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test