পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
রিপন মারমা, রাঙ্গামাটি : প্রকৃতির রুদ্রমূর্তির কাছে অসহায় হয়ে পড়েছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের অনেক পরিবার। সাম্প্রতিক অতিবৃষ্টি আর পাহাড়ধসের ভয়াবহতায় তছনছ হয়ে গেছে অনেকের ঘরবাড়ি, চুরমার হয়েছে বেঁচে থাকার স্বপ্ন। এমন এক চরম দুঃসময়ে পাহাড়ের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে ফেরেশতা হয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আর্তমানবতার সেবায় নিজেদের দায়িত্বের গণ্ডি পেরিয়ে আজ রবিবার বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের সদস্যরা ছুটে গেছেন দুর্গতদের দুয়ারে।
দিনভর ভারী বর্ষণ আর দুর্যোগের মেঘ মাথায় নিয়ে কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজ, মিনি স্টেডিয়াম এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্র গুলোতে বিজিবি পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রম ছিল যেন এক আশার আলো। খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া প্রায় ১২০ জন দুর্গত মানুষের হাতে যখন বিজিবি সদস্যরা মানবিক সহায়তার প্যাকেট গুলো তুলে দিচ্ছিলেন, তখন অনেক ক্ষতিগ্রস্তের চোখেই দেখা গেছে কৃতজ্ঞতার অশ্রু।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এবং ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
ত্রাণ বিতরণের চেয়েও যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আর্তমানবতার সাথে সংযোগ স্থাপন। সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম প্রতিটি আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। তাদের মাথায় হাত বুলিয়ে, ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি শোনান আশার বাণী।
তিনি বলেন, “আপনাদের এই কান্না আমাদেরও হৃদয় স্পর্শ করেছে। দুর্যোগের এই কঠিন সময়ে আপনারা একা নন, আপনাদের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় আছে।”
সেক্টর কমান্ডার আরও বলেন, “দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম ও রাঙ্গামাটি সেক্টর তথা বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই দেশের মানুষের বিপদের বন্ধু। দুর্যোগ কবলিত মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই ক্ষতি কাটিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াবো। ভবিষ্যতেও বিজিবির এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিজিবির এই মানবিক উদ্যোগ শুধু খাদ্যসামগ্রী নয়, বরং দুর্যোগে দিশেহারা মানুষগুলোর মনে সাহস ও বেঁচে থাকার নতুন প্রেরণা জুগিয়েছে। ঝোড়ো হাওয়ায় যখন সবকিছু এলোমেলো, তখন বিজিবির এই নিভৃত সেবাই যেন পাহাড়ের অসহায় পরিবারগুলোর জন্য সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠেছে।
(আরএম/এসপি/জুলাই ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
- কালিগঞ্জে থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- কাশিয়ানীতে আগুনে দোকান পুড়ে ছাই
- কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
- ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ১২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ করে নদীতে অবমুক্ত
- সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি
- গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
- কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা
- শ্রেণিকক্ষে হাঁটু পানি, ৪ দিন বন্ধ পড়াশোনা
- ২০২৬ সালের প্রথমার্ধে বিমা দাবি নিষ্পত্তিতে ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি গার্ডিয়ানের
- তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন
- ভারী বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
- নড়াইলে সুবর্ণা ঠাকুর এমপিকে সংবর্ধনা
- কপোতাক্ষ নদে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ
- ব্যয় সাশ্রয়ে প্রশংসিত সালথার ইউএনও, সরকারি কোষাগারে ফেরত গেল ৭৩ লাখ টাকা
- রাজধানীতে ৯৭ মিলিমিটার বর্ষণ
- ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই!!’
- ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল
- সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
- ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৬
- ‘নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে’
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘কোনো বক্তব্য নেই’
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- শ্রেণিকক্ষে হাঁটু পানি, ৪ দিন বন্ধ পড়াশোনা
- আয়না থাকুক ঝকঝকে
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২০২৬ সালের প্রথমার্ধে বিমা দাবি নিষ্পত্তিতে ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি গার্ডিয়ানের
১২ জুলাই ২০২৬
- পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
- কালিগঞ্জে থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- কাশিয়ানীতে আগুনে দোকান পুড়ে ছাই
- কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
- ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ১২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ করে নদীতে অবমুক্ত
- সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি
- গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
- কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা
- শ্রেণিকক্ষে হাঁটু পানি, ৪ দিন বন্ধ পড়াশোনা
- ভারী বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
- নড়াইলে সুবর্ণা ঠাকুর এমপিকে সংবর্ধনা
- কপোতাক্ষ নদে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- ব্যয় সাশ্রয়ে প্রশংসিত সালথার ইউএনও, সরকারি কোষাগারে ফেরত গেল ৭৩ লাখ টাকা
- ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
- আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, হাতের আঙুল উড়ে গেলো যুবকের
-1.gif)







