৫ মোটরসাইকেল উদ্ধার, মিলল ইয়াবা-গাঁজা
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ও চোরাই সন্দেহে মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্র এলাকা থেকে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পদ্মা সেতু উত্তর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান , শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আহাদি মাদবর কান্দি গ্রামের আফজাল মুন্সীর ছেলে মো. সজিব (২৯) গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানাধীন পশ্চিম কুমারভোগ নুরানী জামে মসজিদের সামনে থেকে তার কালো রঙের সুজুকি ২৫০ সিসি এসএফ এফআই এবিএস ৬০৫ মোটরসাইকেল (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ল-৭৪-০৮৯২) চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।
এরপর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তদারকিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অর্জুন দাসের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়।
অভিযানে গত ১২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ বাপ্পী চত্বর এলাকা থেকে মো. সুমন (২৫), পিতা- মো. মনির হোসেন, মাতা- মোছা. শিল্পী বেগম, সাং- নিতাইগঞ্জ বাপ্পী চত্বর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া সুজুকি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ান (৩০), পিতা- আবু তাহের দেওয়ান, মাতা- শিউলি বেগম, সাং- দক্ষিণ বেতকা, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে হৃদয় দেওয়ানের তথ্য অনুযায়ী টঙ্গীবাড়ীর আমতলী এলাকা থেকে সজীব পাইক (২৪), পিতা- মৃত উজ্জ্বল পাইক, মাতা- জোসনা পাইক, সাং- আমতলী, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঢাকা মেট্রো-ল-৪৭-০৮৬৪ নম্বরযুক্ত কালো রঙের একটি হাংক ১৫০ সিসি মোটরসাইকেল চোরাই সন্দেহে জব্দ করা হয়।
এছাড়া হৃদয় দেওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্র এলাকার একটি দর্জি দোকানের পেছন থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা অবস্থায় রেজিস্ট্রেশনবিহীন দুটি পুরাতন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি লাল এবং অন্যটি কালো রঙের। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিলেন।
ডিবি পুলিশ জানায়, একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার মর্জিনা বেগমের দর্জি দোকানের ভেতর থেকে আলাল ওরফে আলা উদ্দিন, পিতা- পাগল চান, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জের ফেলে যাওয়া ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
(এমকে/এসপি/জুলাই ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- দুর্যোগে মানুষ-প্রাণী সবার পাশে দাঁড়ানোর বার্তা নিলয়ের
- ‘দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন’
- ‘দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না’
- সোনার দাম কমলো
- এনসিপিকে ‘জামায়াতের গিলে ফেলা’ সংগঠন আখ্যা দিয়ে রাশেদের পাল্টা জবাব
- ‘রাজশাহী চিড়িয়াখানার আধুনিকায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে’
- ‘আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’
- নতুন আঙিকে যাত্রা শুরু করলো নকিব উদ্দিন হাসপাতাল
- ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনার কথা জানালেন ইনফ্যান্তিনো
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে তাঁতী দল নেতা আফসার উদ্দিন
- দাউদকান্দিতে মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি স্পীডবোটকে আক্রমণ করে
- পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
- কালিগঞ্জে থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ‘কোনো বক্তব্য নেই’
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- আয়না থাকুক ঝকঝকে
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- চাষী
১৩ জুলাই ২০২৬
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- নতুন আঙিকে যাত্রা শুরু করলো নকিব উদ্দিন হাসপাতাল
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে তাঁতী দল নেতা আফসার উদ্দিন
-1.gif)







