E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ 

২০২৬ জুলাই ১৪ ১৪:৫০:১১
ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ ২ হাজার টাকা ও ১৩ শত টাকা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি আজিম উদ্দিন জামালী, সাবেক কাউন্সিলর ইউনুস আলীসহ স্থানীয় সাংবাদিকগণ। উল্লেখ্য যে, বিগত কয়েকদিন পূর্বে "ফুলপুরে মানবেতর জীবন কাটাচ্ছে ঋষি সম্প্রদায়" এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি পৌর প্রশাসকের দৃষ্টিগোচর হয়।

(এসআই/এএস/জুলাই ১৪, ২০২৬)








পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test