E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

২০২৬ জুলাই ১৪ ১৭:২৪:৩৯
ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে সবার অগোচরে বাড়ির পাশে ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ।

গতকাল সোমবার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ আকন্দ মানসিক সমস্যায় ভুগছিলেন। বিকেলে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখা যায় তার লাশ। সেখান থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই।

(আরআর/এসপি/জুলাই ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test