কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রিপন মারমা, রাঙ্গামাটি : সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) দুর্যোগ কবলিত এলাকায় নিয়মিত ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি আজ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে।
আজ মঙ্গলবার সকালে কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। দুর্যোগ পরবর্তী সময়ে এলাকায় পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই উদ্যোগ গ্রহণ করে ৪১ বিজিবি।
ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, এএমসি-এর নেতৃত্বে গঠিত বিশেষ মেডিকেল টিম এ সময় এলাকার প্রায় ২৪৩ জন দুস্থ, হতদরিদ্র ও অসহায় নারী-পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
এসময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের যেকোনো প্রয়োজনে বিজিবি পাশে থাকার আশ্বাস দেন। তিনি উপস্থিত জনসাধারণকে পানিবাহিত রোগসহ পাহাড়ের দুর্যোগপূর্ণ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
লেঃ কর্নেল কাওসার মেহেদী বলেন, "সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে বিজিবি শুরু থেকেই মানবিক সহায়তা প্রদান করে আসছে।"
তিনি আরও জানান, কেবল খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা নয়, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
(আরএম/এসপি/জুলাই ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবিএ প্রশিক্ষণ শেষে ৩৩ শিক্ষার্থী পেল সনদপত্র
- ৫২৭ কোটি টাকার পদ্মার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধ্বস, কাজের মান নিয়ে প্রশ্ন
- হাত-পা বেঁধে চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- বর্ষার পরীক্ষা, শিক্ষার্থীর ক্ষোভ ও রাষ্ট্রের করণীয়
- কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে প্রণোদনা ও জাতীয় ফল মেলা উদ্বোধন
- সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ
- যুগের শ্রেষ্ঠ প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
- নলডাঙ্গা ইউনিয়নে আতঙ্কের নাম ‘মুসা বাহিনী’
- পানিবন্দি ২০০ পরিবারে মামুন এমপির ত্রাণ সহায়তা
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৫ আগস্টের আকাঙ্ক্ষা বনাম বন্যা-জলোচ্ছ্বাসের রূঢ় বাস্তবতা
- মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি মামুন
- যুক্তরাষ্ট্রে ভাবিকে হত্যার অভিযোগে বাংলাদেশি শহিদুলের মৃত্যুদণ্ড চায় ফ্লোরিডা
- নড়াইলে নিজস্ব ভবন নেই ২৭ দপ্তরের, ভাড়া বাসায় চলছে কার্যক্রম
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- প্রাথমিক বৃত্তিতে কৃতিত্বের স্বাক্ষর রাখল কাপ্তাইয়ের ৭৬ শিক্ষার্থী
- ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- আয়না থাকুক ঝকঝকে
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে প্রণোদনা ও জাতীয় ফল মেলা উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বর্ষার পরীক্ষা, শিক্ষার্থীর ক্ষোভ ও রাষ্ট্রের করণীয়
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
১৪ জুলাই ২০২৬
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
- ৫২৭ কোটি টাকার পদ্মার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধ্বস, কাজের মান নিয়ে প্রশ্ন
- হাত-পা বেঁধে চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে প্রণোদনা ও জাতীয় ফল মেলা উদ্বোধন
- সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
- নলডাঙ্গা ইউনিয়নে আতঙ্কের নাম ‘মুসা বাহিনী’
- পানিবন্দি ২০০ পরিবারে মামুন এমপির ত্রাণ সহায়তা
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- নড়াইলে নিজস্ব ভবন নেই ২৭ দপ্তরের, ভাড়া বাসায় চলছে কার্যক্রম
- প্রাথমিক বৃত্তিতে কৃতিত্বের স্বাক্ষর রাখল কাপ্তাইয়ের ৭৬ শিক্ষার্থী
- ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
- কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণ, আহত দুই দিনমজুর, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা
- পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ
- নড়াইলের ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা, বর্ষায় ভোগান্তি
- জামালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- বিপৎসীমার নিচে তিস্তার পানি, কমছে বন্যার পানি
-1.gif)