৫২৭ কোটি টাকার পদ্মার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধ্বস, কাজের মান নিয়ে প্রশ্ন
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : নদী ভাঙনের চিরচেনা আতঙ্ক কাটিয়ে একটু নিশ্চিন্তে বাঁচার স্বপ্ন দেখেছিলেন পদ্মাপাড়ের মানুষ। ভেবেছিলেন, বাপ-দাদার রেখে যাওয়া শেষ সম্বলটুকু আর হয়তো নদীগর্ভে বিলীন হবে না। কিন্তু সেই স্বপ্ন মাত্র দেড় মাসের মাথায় ভাঙতে শুরু করেছে। প্রায় ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত নদী তীর রক্ষা বাঁধের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে একটি অংশে পদ্মার প্রবল স্রোতে ধস নেমেছে। বাঁধের সিসি ব্লক একের পর এক সরে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পরিবারগুলো রাতে ঘুমাতে পারছেন না উৎকণ্ঠায়। অনেকেই নিরাপত্তার খাতিরে ইতোমধ্যে ঘরের মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।
মুহূর্তের মধ্যে বিলীন সিসি ব্লক, ছড়িয়ে পড়ে আতঙ্ক
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে গাঁওদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাঁওদিয়া বাজারের পশ্চিম পাশে নদী তীর রক্ষা বাঁধে হঠাৎ ধস দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্বাস্থ্যকর্মী কাজী বাবুল জানান, কোনো প্রকার সংকেত বা পূর্ব সতর্কতা ছাড়াই নদীর তীব্র স্রোতে সিসি ব্লকগুলো একের পর এক পদ্মায় তলিয়ে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মো. সাগর আক্ষেপ করে বলেন, "রবিবার বিকেলে হঠাৎ দেখি বাঁধের ব্লক ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। ভয়ে রাতেই ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়েছি। এখন কি করবো, কিছুই বুঝতে পারছি না।"
একই আক্ষেপ শোনা গেল ৩০ বছর আগে নদীভাঙনে সর্বস্ব হারানো আব্দুল লতিফ খানের কণ্ঠে। তিনি বলেন, "বাঁধ হওয়ার পর ভেবেছিলাম এবার অন্তত শান্তিতে ঘুমাতে পারব। কিন্তু দেড় মাসের মধ্যে যদি বাঁধে এই অবস্থা হয়, তাহলে আমরা যাব কোথায়?" একই শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা রিতা রাণী দে ও মনির চন্দ্র দে।
ওই এলাকার বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকর্মী মো. শওকত হোসেন বলেন, দীর্ঘদিন নদীভাঙনের ভয় নিয়ে বসবাস করেছি। স্থায়ী বাঁধ নির্মাণের পর মনে হয়েছিল এবার হয়তো শান্তিতে বসবাস করা যাবে। কিন্তু দেড় মাসের মাথায় যদি বাঁধ ধসে পড়ে, তাহলে মানুষের ভরসা থাকবে কোথায়?
কাজের মান ও নকশা নিয়ে ক্ষোভ
যে বাঁধকে 'স্থায়ী সমাধান' হিসেবে দেখানো হয়েছিল, এত অল্প সময়ের মধ্যে তা কীভাবে ধসে পড়ল—তা নিয়ে স্থানীয়দের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বাঁধের নির্মাণকাজে চরম গাফিলতি বা নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, শুধু জরুরি ভিত্তিতে কয়েকটি ব্লক বসিয়ে সাময়িক সমাধান করলেই হবে না; বাঁধের মূল নকশা, নির্মাণকাজের মান এবং ব্যবহৃত উপকরণের গুণগত মান নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। এখনই স্থায়ী ব্যবস্থা না নিলে গাঁওদিয়া বাজারসহ আশপাশের বিস্তর্ণ এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
প্রশাসনিক প্রতিক্রিয়া ও আশ্বাস
ঘটনার পরদিন সোমবার (১৩ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি জানান, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধস নামার খবর পেয়ে রাতেই পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।"
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, "খবর পাওয়ার পর থেকেই পাউবো দ্রুত ব্যবস্থা নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ভয়ের কোনো কারণ নেই।"
প্রকল্পের প্রেক্ষাপট
উল্লেখ্য, 'পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ' শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের অক্টোবরে শুরু হয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। পরবর্তীতে প্রকল্পের মেয়াদের সময়সীমা আরও বাড়ানো হয়। ৫২৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দে ৯ দশমিক ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই স্থায়ী বাঁধ নির্মাণের কাজের শুরু থেকেই ধীরগতির অভিযোগ ছিল স্থানীয়দের। বর্ষার শুরুতেই স্থায়ী বাঁধে এমন ধসে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত ও টেকসই সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
(এমকে/এসপি/জুলাই ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবিএ প্রশিক্ষণ শেষে ৩৩ শিক্ষার্থী পেল সনদপত্র
- ৫২৭ কোটি টাকার পদ্মার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধ্বস, কাজের মান নিয়ে প্রশ্ন
- হাত-পা বেঁধে চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- বর্ষার পরীক্ষা, শিক্ষার্থীর ক্ষোভ ও রাষ্ট্রের করণীয়
- কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে প্রণোদনা ও জাতীয় ফল মেলা উদ্বোধন
- সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ
- যুগের শ্রেষ্ঠ প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
- নলডাঙ্গা ইউনিয়নে আতঙ্কের নাম ‘মুসা বাহিনী’
- পানিবন্দি ২০০ পরিবারে মামুন এমপির ত্রাণ সহায়তা
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৫ আগস্টের আকাঙ্ক্ষা বনাম বন্যা-জলোচ্ছ্বাসের রূঢ় বাস্তবতা
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- আয়না থাকুক ঝকঝকে
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- বর্ষার পরীক্ষা, শিক্ষার্থীর ক্ষোভ ও রাষ্ট্রের করণীয়
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
১৪ জুলাই ২০২৬
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
- ৫২৭ কোটি টাকার পদ্মার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধ্বস, কাজের মান নিয়ে প্রশ্ন
- হাত-পা বেঁধে চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে প্রণোদনা ও জাতীয় ফল মেলা উদ্বোধন
- সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
- নলডাঙ্গা ইউনিয়নে আতঙ্কের নাম ‘মুসা বাহিনী’
- পানিবন্দি ২০০ পরিবারে মামুন এমপির ত্রাণ সহায়তা
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- নড়াইলে নিজস্ব ভবন নেই ২৭ দপ্তরের, ভাড়া বাসায় চলছে কার্যক্রম
- প্রাথমিক বৃত্তিতে কৃতিত্বের স্বাক্ষর রাখল কাপ্তাইয়ের ৭৬ শিক্ষার্থী
- ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
- কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণ, আহত দুই দিনমজুর, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা
- পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ
- নড়াইলের ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা, বর্ষায় ভোগান্তি
- জামালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- বিপৎসীমার নিচে তিস্তার পানি, কমছে বন্যার পানি
-1.gif)