E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

২০২৬ জুলাই ১৪ ১৯:২৯:১৫
লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকায় গড়ে ওঠা একটি অবৈধ বালুর গদি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ অবৈধ বালুর গদি গুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান।

জানা যায়, কনকসারে আল আমিন নামে জনৈক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ বালুর গদির ব্যবসা করে আসছিল। সড়ক ও জনপথের মাওয়া-লৌহজং প্রধান সড়কে নিচ দিয়ে অবৈধ ড্রেজারের পাইপ বসিয়ে আল আমিন এ ব্যবসা আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল। মাঝে কিছু দিন তার এ গদি বন্ধ থাকলেও অতি সম্প্রতি তিনি আবার এ অবৈধ বালুর গদি চালু করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন হতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসমূহ বিনষ্ট করেন। একই সাথে বালুর গদির চারপাশের টিনের বেড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং গদিটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও গদি তৈরির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় লৌহজং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স।

(এমকে/এসপি/জুলাই ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test