কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কালুখালীর উদ্দেশে রওনা হয়ে তিনি প্রথমে কালুখালী থানা পরিদর্শন করেন। সেখানে কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল তাকে স্বাগত জানান এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে তিনি মদাপুর ইউনিয়ন পরিষদ ও মদাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন। এরপর রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জেলা প্রশাসক রোগীদের জন্য নতুন বেড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক ও হাসপাতালের চলমান কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি কালুখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
মধ্যাহ্নভোজ শেষে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক। সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়।
পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভূমি সেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে বিস্তারিত অবহিত করেন।
সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী এ সফরে প্রশাসনিক কার্যক্রম তদারকির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সফরের বিভিন্ন পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান উপস্থিত ছিলেন।
(একে/এএস/জুলাই ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
১৫ জুলাই ২০২৬
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
-1.gif)







