E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে জুলাই শহীদ দিবস পালিত

২০২৬ জুলাই ১৬ ১৮:০৪:১৩
ফুলপুরে জুলাই শহীদ দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার আমুয়াকান্দা মোড়ে শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, আহত ও শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ জুলাই যোদ্ধারা।

আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, ওয়াজেদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আজিম উদ্দিন জামালীসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক, কৃষকদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।

(এসআই/এসপি/জুলাই ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test