E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন 

২০২৬ জুলাই ১৬ ১৮:৪৯:১১
পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা-ঢাকা রুটের ট্রেনের ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোট।

আজ বৃহস্পতিবার সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্যসচিব আশিকুর রহমান লুলু মানববন্ধনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, আতাউর রহমান পাতা, শ্রমিকদল নেতা সোহেল রানা, ঈশ্বরদী বণিক সমিতির নির্বাহী সদস্য সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে প্রতিনিধিদল বিভাগীয় ব্যবস্থাপকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) বরাবরে স্মারকলিপি পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঁইয়া গ্রহণ করেন।

পরে নেতৃবৃন্দ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রেল সচিব এবং জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব স্মারকলিপি গ্রহণ করেন।

কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

(এসকেকে/এসপি/জুলাই ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test