রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শেষ বিদায় জানাতে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০ টায় রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের হাজারো মানুষ।
জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান ছিলেন একজন সৎ, বিনয়ী, জনদরদি ও নিবেদিতপ্রাণ মানুষ। দলমত নির্বিশেষে সবার কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন। সমাজসেবা ও মানুষের কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান দীর্ঘদিন কিডনি-জনিত রোগে ভুগছিলেন। পরবর্তীতে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এরপর থেকে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজবাড়ীর রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, জনদরদি ও গ্রহণযোগ্য নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজবাড়ী জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে রাজবাড়ীসহ কালুখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(একে/এএস/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- বানভাসিদের জন্য গাইবেন রুনা লায়লা
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- এবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশের প্রতি ইরানের হুঁশিয়ারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩
- উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
- ‘যদি আমরা বিশ্বকাপ নাও জিতি, তবুও এই যাত্রা অবিশ্বাস্য’
- তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায়প্রসাদ চৌধুরীকে হানাদাররা জীবন্ত পুড়িয়ে হত্যা করে
- না ফেরার দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- তসলিমা নাসরিনের ঘরে ফেরা!
- ঈশ্বরদীতে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল
- আমার কবিতা
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
- গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবি এনসিপির
- পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
১৮ জুলাই ২০২৬
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
-1.gif)







