E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’

২০২৬ জুলাই ১৮ ১৮:২১:২৭
‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ি) আসনের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করতে হবে।

আজ শনিবার মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ৩২৮ মহিলা আসন-২৮, মমতাজ আলো এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সৈয়দা নুরমহল আশরাফী।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার, টংগিবাড়ী, তাহমিনা আক্তার, টংগিবাড়ি উপজেলসহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী তরুণদল।

আলোচনা শেষে অতিথিবৃন্দ কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

(এমকে/এসপি/জুলাই ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test