E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা 

২০২৬ জুলাই ১৯ ১৭:৩৬:১১
মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে প্রয়াত পৌরমেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু-এর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ঈশ্বরদী আরআরপি কমিউনিটি সেন্টারে নাগরিক জোটের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা পি. এম. আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু।

শোকসভায় প্রয়াত মকলেছুর রহমান বাবলুর কর্মময় জীবন, রাজনৈতিক নেতৃত্ব, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ঈশ্বরদীর উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কাজী সদরুল হক সুধা, আজমল হক বিশ্বাস, অধ্যক্ষ হামিদুর রহমান, সহকারী অধ্যাপক শহিদুল হক শাহিন, সিনিয়র সাংবাদিক ববি সরদার, আলাউদ্দিন আহমেদ, এস. এম. ফজলুর রহমান, খন্দকার মাহবুবুল হক দুদু, সেলিম সরদার ও ওয়াহেদুজ্জামান টিপু।

এছাড়া বক্তব্য দেন নোঙর-এর সভাপতি হাসানুজ্জামান, ড. কুয়াশা মাহমুদ, আনিসুর রহমান, সুমার খান, ওহিদুর রহমান ঝন্টু, আজুবালা শীল, প্রধান শিক্ষক জামসেদ আলী, মনসুর আলম, সামসুল হক, জাহেদুল আলম সনু, আফজাল হোসেন জিন্না, আতাউর রহমান বাবলু, নাজমুল হক মিন্টু, রফিকুল ইসলাম নয়ন, চিশতি, নুরুল ইসলাম বাবলু, সাহিনা আক্তার বানু, আরিফুর রহমান, ভাষা প্রামাণিক, সাইন উদ্দিন, কবি আলমগীর নিউটন, রমজান আলী, সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মকলেছুর রহমান বাবলু আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং ঈশ্বরদীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্মৃতি সংরক্ষণে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন, কোনো গুরুত্বপূর্ণ সড়ক বা স্থাপনার নামকরণ এবং ঈশ্বরদী ফুটওভার ব্রিজে এলিভেটর (চলন্ত সিঁড়ি) স্থাপন করে সেটির নাম প্রয়াত মেয়র মকলেছুর রহমান বাবলুর নামে নামকরণের দাবি জানান তারা।

(এসকেকে/এসপি/জুলাই ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test