ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ইয়াবাসহ মো. ফয়সাল আহমেদ নামে এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আটক হবার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে 'দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ' এনে তাকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বহিষ্কার হওয়া ওই ছাত্রদলনেতা জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আওতাধীন ১০নং শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
শনিবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে ওই ছাত্রদল নেতার বহিষ্কারের তথ্য।
বহিষ্কারের প্রেসবিজ্ঞপ্তির আগে বিকেলে সদর উপজেলার নান্দিনা বাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তথ্যটি নিশ্চিত করেছেন জামালপুর ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা ছাত্রদলের আওয়াতাধীন, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আওয়াতাধীন ১০নং শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি "মোঃ ফয়সাল আহমেদ" কে উপজেলা ছাত্রদলের সদস্য পদ সহ ছাত্রদলের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হইলো।'
'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।'
জামালপুর ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, বিকেলে নান্দিনা বাজার এলাকা থেকে মো. ফয়সাল আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছে পাওয়া গেছে ৩০ পিস ইয়াবা। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেওয়া হয়েছে।
(আরআর/এসপি/জুলাই ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- বগুড়ায় মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ওপর বোমা হামলা চালায়
- আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
- নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- অবিক্রীত মানুষের ঘোষণা
- কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
- তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন
- রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল
- কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, উদ্ধারে ডুবুরি দলের অভিযান
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
- মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- ১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ
- প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি
- মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমি হব সকাল বেলার পাখি
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
-1.gif)







