পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আলিনুর ফকিরকে (৩০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাতের দিকে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির জানান, গত ১৫ রমজান একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ আলিনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ধরে রাজিব পাওনা টাকা আলিনুরকে ফেরত না দিয়ে তালবাহানা করছিল। শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে প্রতিপক্ষ রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন দুই ভাই আমিনুর ও আলিনুরকে তাদের বাড়ি থেকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেয়।
এরপর হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত রাজিব আলিনুরের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(আরএম/এসপি/জুলাই ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- বগুড়ায় মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ওপর বোমা হামলা চালায়
- আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
- নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- অবিক্রীত মানুষের ঘোষণা
- কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
- তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন
- রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল
- কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, উদ্ধারে ডুবুরি দলের অভিযান
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
- মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- ১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ
- প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি
- মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমি হব সকাল বেলার পাখি
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
-1.gif)







