E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন 

২০২৬ জুলাই ১৯ ১৮:১৮:৪২
ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে রূপসী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিজাম উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল শনিবার বিকেলে রূপসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন স্থানীয় আব্দুল হালিম সরকার, তোফাজ্জল হোসেন, খালেদা বেগম, আমিনা খাতুনসহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা নিজাম উদ্দিন বিভিন্ন ভাতাভোগীদের কাছ থেকে কাজ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা না দিলে দুর্ব্যবহার ও হয়রানি করছেন। সেইসাথে প্রতিবাদকারীদের মামলা-হামলার হুমকি দিচ্ছেন।

বক্তারা আরও দাবী করেন, ভাতার কার্ড করে দেওয়ার নামে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন নিজাম উদ্দিন। তিনি পূর্বের ন্যায় এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তবে নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, দেড় মাস আগে একটি চক্র তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

(এসআই/এসপি/জুলাই ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test