E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন 

২০২৬ জুলাই ১৯ ১৮:২৭:২৩
ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আজ রবিবার ফাইনাল খেলা দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। এ উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকর গোষ্ঠি। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে এ আয়োজন চলছে।

ওই গ্রামের কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে পবনাপাড় গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা ওই ক্লাব চত্বরে জড়ো হয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। শ্লোগানে-শ্লোগানে প্রিয়দল আর্জেন্টির জন্য শুভ কামনা করেছেন।

কোটালীপাড়া উপজেলাযর ৩ শতাধিক স্পটে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠি ভুঁড়িভোজের আয়োজন করেছে। বিভিন্ন গ্রামের ক্লাবে ক্লাবে বিশ্বের সবচেয়ে বড় আসরের ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য বড় পর্দা স্থাপন করা হয়েছে।

ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উপাদেয় খাবারের আয়োজন। উপজেলার পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক বরকতউল্লাহ বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী গত ২০২২ সালে আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারা অব্যাহত রেখে এবারও আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে আমরা ১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি, তারা ছাড়াও এতিম ও অসহায়দের জন্য খাবারের আয়োজন করেছি।

উপজেলার যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ বলেন, আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে কান্দি ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থকরা ১২টি স্থানে ৮ হাজার লোকের খাবারের আয়োজন করেছি। আমরা বড় পর্দায় খেলা দেখব। এখানে যারা খেলা দেখতে আসবে, তাদের ও খাওয়ানো হবে।

(টিবি/এসপি/জুলাই ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test