‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী। বিগত ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। নতুন শিক্ষা ব্যবস্থা চালুর নামে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
আজ রবিবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত সভায় এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন আধুনিক পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের হাত ধরেই একটি নিরাপদ, মানবিক ও আলোকিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই শিক্ষার্থীদের কেবল পাঠ্যবই ভিত্তিক শিক্ষা নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি আধুনিক, কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়,একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের প্রধান দায়িত্ব। এজন্য শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
একই দিন সকালে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নানা সমস্যা ও অভিযোগ শুনে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা তরফদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, লতিফুল বারী টিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে সোনাতলা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা ও প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
(বিএস/এসপি/জুলাই ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- বগুড়ায় মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ওপর বোমা হামলা চালায়
- আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
- নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- অবিক্রীত মানুষের ঘোষণা
- কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
- তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন
- রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল
- কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, উদ্ধারে ডুবুরি দলের অভিযান
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
- মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- ১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ
- প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি
- মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমি হব সকাল বেলার পাখি
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
-1.gif)







