E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০২৬ জুলাই ২০ ১৫:২৮:২৭
পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় জুলাই মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল  ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী ২ এর পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ প্রমুখ।

এসময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পাংশায় গুল ফ্যাক্টরির বিষয়ে আলোচনা হয়। পাংশা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা, বিভিন্ন রাস্তার নির্মাণের সময় ঠিকমতো রড না দেওয়ার কারণে রাস্তাঘাট বেশি নষ্ট হচ্ছে সভায়। এছাড়াও দক্ষিণাঞ্চলে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে নির্দেশনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সকল সদস্যদের অবহিত করেন। অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

(একে/এএস/জুলাই ২০, ২০২৬)











পাঠকের মতামত:

২১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test