ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা জনৈক আরিফ শেখ এন্ড গংদের বিরুদ্ধে৷ ৫ আগস্টের পরে ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের হঠাৎ বিএনপি'র বড় নেতা বনে যাওয়া ওই বিএনপি নেতা ভুলভাল বুঝিয়ে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ওই মন্দিরের পাকা ছাদ করতে আবার এনেছেন সরকারের টিআর এর নগদ অর্থ বরাদ্দও। সেই বরাদ্দ দিয়ে দেয়াল পূণ:নির্মাণ না করেই তার ওপরই নির্মাণ করছেন ছাদ। যা ঝুকিতে ফেলে দিয়েছে মন্দিরটিকেও।
আজ সোমবার সরেজমিনে মন্দির পরিদর্শনে গেলে দেখা যায় স্থানীয়দের বাধার মুখে ওই মন্দিরটির ছাদ নির্মাণ বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে মন্দিরের কমিটির অন্যতম নেতা পিন্টু দাস উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমরা এ ব্যাপারে স্থানীয়দের সাথে বসেছি, ফরিদপুর জেলা পরিষদের থেকে মৌখিক অনুমতি নিয়ে এ মন্দিরের ছাদ নির্মাণ করা হচ্ছিল। স্থানীয়দের বাধার মুখে আমরা চিন্তা করেছি অনুমতি নিয়েই করবো'।
এ বিষয়ে ওই মন্দিরের ছাদ নির্মাণকারী আরিফ শেখ জানান, আমরা স্থানীয় এমপি থেকে এ মন্দিরটির ছাদ নির্মাণে টিআর বরাদ্দ এনেছি। জেলা পরিষদের মৌখিক অনুমতি নিয়ে আমরা ছাদ নির্মাণ করতেছি। স্থানীয়রা বাধা দিলেও কোনো লাভ নাই। আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) ছাদ নির্মাণের কাজ পুনরায় শুরু করবো। এছাড়া, স্থানীয় মন্দির কমিটির সদস্যদের দিয়ে ইতিমধ্যে জেলা পরিষদে লিখিত দরখাস্ত করেছি'।
আরিফ আরও জানান, 'অনুমতি পেয়ে যাবো, যেহেতু অনুমতি পেতে দেরি হতে পারে, অপেক্ষা না করে ছাদ করে ফেলতে চাই। আমি এখানে আমার কোনো ঘর তৈরি করছি না, ধর্মীয় প্রতিষ্ঠান (মন্দির) তৈরি করছি। সুতরাং দখলের কথা ভিত্তিহীন'।
বিষয়ে ওই ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মো. হাসান খান উত্তরাধিকার ৭১ নিউজকে জেলা পরিষদের জায়গাটিতে মুলতঃ কানাইপুর কলেজ নামে একটি কলেজ ছিলো, যা আমাদের প্রিয় নেতা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসূফ গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগের আমলে কলেজটি বিলুপ্ত হয়ে যায়। এখানে আগে থেকেই একটি কালি মন্দির রয়েছে। তারপরও আরেকটি মন্দির গড়ে তুলা হচ্ছে মুলতঃ যায়গা দখল করতেই'। তিনি আরও জানান, 'মন্দির করতে আপত্তি নেই, তবে নিয়ম মেনে করার দাবি জানিয়েছে স্থানীয়রা'।
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. ফরহাদ হোসেন জানান, মন্দিরটি যেভাবে করা হচ্ছে তা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। টিআর টাকা দিয়ে টেকসই মন্দির করা যেতো। মন্দিরের টিন খুলে সরাসরি ছাদ নির্মাণ করা এলাকাবাসীর জন্য ঝুকিপূর্ণ হয়ে যাবে। এছাড়া, জেলা পরিষদের অনুমতি ছাড়া, এখানে কেনো স্থায়ী ছাদ করে মন্দির করা হচ্ছে সেটির প্রশ্ন ডুলেছে এলাকাবাসী। ফরহাদ আরও জানান, এখানে আবারও কলেজ নির্মাণ করার কথা রয়েছে। মন্দির থাকলেও সমস্যা তাতে সমস্যা নেই তবে, তা যথাযত সরকারি অনুমতি সাপেক্ষে করাই উত্তম বলে মনে করছে স্থানীয়রা'।
বিষয়টি নিয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, এ বিষয়ে কোনো পক্ষই আমার কাছে কোনো আবেদন করেননি। জেলা পরিষদের জমি হয়ে থাকলে এ বিষয়ে জেলা পরিষদ ভালো বলতে পারবেন।
এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বেগম সানজিদা সুলতানা জানান, 'বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, পুরোপুরি জেনে পরে জানাতে পারবো'। তিনি আরও জানান, 'অনুমতি ছাড়া জেলা পরিষদের জায়গা দখল করার কোনো সুযোগ নেই'।
উল্লেখ করা যেতে পারে, ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাকালীন এখানে কানাইপুর কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন তৎকালীন মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে নানা জটিলতায় এ কলেজটি বিলুপ্ত হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে স্থানীয় বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসূফের নিকট দাবি জানিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসলে এ কলেজটি পুনরায় নির্মাণের। তবে, কলেজ প্রতিষ্ঠার বহু আগে থেকে শত বছর পুরোনো একটি মন্দির এখানে ছিলো বলে জানিয়ে স্থানীয়রা। বর্তমান রেকর্ডে ৩ শতাংশের বেশি জমি ওই জায়গায় মন্দিরের নামে রয়েছে। এলাকাবাসীর কেউ কেউ মন্দির দু'টির বিপক্ষে নন, বরং যথাযত নিয়ম মেনে মন্দির নির্মাণের করার পক্ষে সবাই। সেই সাথে কলেজের বাকী জায়গায় পুনরায় 'কানাইপুর কলেজ' প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
(আরআর/এসপি/জুলাই ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








