জামালপুর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
রাজন্য রুহানি, জামালপুর : আগামীকাল বৃহস্পতিবার জামালপুর আসছেন এনসিপি'র কেন্দ্রীয় নেতারা। তাদের এই আগমনকে ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করেছে জেলা এনসিপি। দেশব্যাপী 'জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আগত নেতারা জামালপুরে অনুষ্ঠেয় পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে যুক্ত হবেন।
অনুষ্ঠেয় পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, প্রধান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম সদস্য সচিব নুর রহমান।
নেতারা বিকেল ৫টায় শহরের দয়াময়ী মোড় থেকে এক পদযাত্রা শুরু করবেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হবে পদযাত্রাটি। সেখানে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে এক সংক্ষিপ্ত সমাবেশ।
আজ বুধবার দুপুরে জামালপুর পৌর শহরের সর্দারপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা এনসিপি'র যুগ্ম-আহ্বায়ক আইনজীবী আবু সাঈদ শামীম।
লিখিত বক্তব্যে তিনি জানান, 'আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), "জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা ২০২৬" কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে একটি শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছি।'
'গত বছরের জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য সংগ্রাম করেছেন-তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।'
'আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো- জুলাইয়ের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনের দাবিকে সামনে আনা। কর্মসংস্থান, সুশাসন এবং সীমান্ত সুরক্ষাসহ জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরা। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করা।'
'আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং আইনসম্মতভাবে অনুষ্ঠিত হবে। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি এবং সকল অংশগ্রহণকারীর প্রতি অনুরোধ জানাচ্ছি, যেন তারা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখেন।'
'আমরা জামালপুরবাসীসহ সকল সচেতন নাগরিককে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।'
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক আল হুজাইফা নিবির, সদস্য খানজাহান আলী সুমন, ছাত্র শক্তি জেলা শাখার আহবায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/জুলাই ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
- ঝিনাইদহে ফেয়ারডিলসহ যুবক আটক
- ফারজানার দাফন সম্পন্ন হলেও সুমাইয়ার লাশ এখনো মর্গে
- ঝিনাইদহের বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
- জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় খানসামায় জাতীয় ক্যাম্পেইন
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার
- জামালপুর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
- দিনাজপুরে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- বন্যাকবলিত ৪ হাজার ৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডকে মোবাইল কোর্টের জরিমানা
- পাবনার ফরিদপুরে সরকারি বিধি না মেনে গাছ কাটলেন ওসি, সচেতন মহলে ক্ষোভ
- ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে মানববন্ধন
- পাবনায় মাদ্রাসা ছাত্রকে চুরির অপবাদে নির্যাতন, শিক্ষক আটক
- ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন
- নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলন
- ধর্মে নয়, সংকট মানবিকতার
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য রাজনীতি
- আরও বাড়লো সোনা-রুপার দাম
- শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’
- একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- এমন যদি হতো
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে মানববন্ধন
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডকে মোবাইল কোর্টের জরিমানা
- পাবনার ফরিদপুরে সরকারি বিধি না মেনে গাছ কাটলেন ওসি, সচেতন মহলে ক্ষোভ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
২২ জুলাই ২০২৬

-1.gif)