ঝিনাইদহের বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ কুমার ঘোষ হত্যা মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা, সাক্ষীকে হুমকি দেওয়া এবং নিহতের সম্পদ দখলের অভিযোগ উঠেছে নিহতের বড় ভাই অরুণ কুমার ঘোষের বিরুদ্ধে। নিহত বরুণের স্ত্রী টুম্পা রানী ঘোষের অভিযোগ, তাঁর স্বামীর বড়ভাই অরুণ কুমার ঘোষ ও তাঁর সহযোগীরা মামলার আসামীদের সঙ্গে যোগসাজশ করে হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত করছেন সেই সঙ্গে নিহত বরুণের কয়েক কোটি টাকার সম্পদ দখলের চেষ্টা করছে।
আজ বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন নিহত বরুণের স্ত্রী টুম্পা রানী ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টুম্পা রানী বলেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি তাঁর স্বামী বরুণ কুমার ঘোষকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সংক্রান্ত মামলায় গত ২২ জুন আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন তিনি ঢাকা হাইকোর্ট থেকে দুজন আইনজীবী নিয়ে সাক্ষ্য দিতে আদালতে গেলে তাঁর স্বামীর বড়ভাই অরুণ কুমার ঘোষ, সহযোগী তনুপ ঘোষসহ কয়েকজন তাকে ও তাঁর ভাইকে জজ কোর্টের অভ্যন্তরেই প্রাণনাশের হুমকি দেয়। ফলে সেদিন তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি। বিচারালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই এই ঘটনার সত্যতা পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।
টুম্পা রানী অভিযোগ করেন, স্বামী হত্যার পর ৬ মাস পার হতে না হতেই অরুণ ঘোষ আমার নামে মিথ্যা দেওয়ানি মামলা ঠুকে দেন। সেখানে দাবি করা হয়, আমি জমি বিক্রি করে দিচ্ছি। অথচ, আমার স্বামীর বড়ভাই নিজেই ১৬টি দলিলের মাধ্যমে বরুণের ১৪৩.৫০ শতক জমি বিক্রি করে দিয়েছেন। তিনি আইনজীবীদের চেম্বারে বসে হত্যা মামলার আসামীদের সঙ্গে গোপনে বৈঠক করেন। আমার স্বামী হত্যার আসামীদের সাথে তাঁর কিসের বৈঠক? কেন আমাকে সাক্ষ্য দিতে বাধা দেওয়া হচ্ছে? এসব কারণে এখন আমার প্রবল সন্দেহ হচ্ছে আমার স্বামী বরুণ হত্যার পেছনে খোদ তাঁর ভাই অরুণ ঘোষের সরাসরি হাত বা সম্পৃক্ততা রয়েছে।
রাজনৈতিক পরিচয় ব্যবহারের বিষয়ে টুম্পা বলেন, অরুণ কুমার ঘোষ দীর্ঘদিন আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এবং দলকে অর্থ যোগান দিতেম। অথচ ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে তিনি নিজেকে চরমপন্থী ভাবধারার প্রভাব থেকে বেরিয়ে বিএনপির লোক পরিচয় দিচ্ছেন। জেলা বিএনপির সভাপতির নাম ভাঙিয়ে তিনি এখন আমাদের সমস্ত জমি, দোকান ও গাছপালা আত্মসাৎ করার পাঁয়তারা করছেন এবং আমাদের প্রাণনাশের পরিকল্পনা করছেন। তাঁর কাছে অবৈধ অস্ত্র রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রাণনাশ ও নিরাপত্তাহীনতার কারণে তিনি অরুণ কুমার ঘোষ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। বর্তমানে তিনি তাঁর নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে হামদহ ঘোষপাড়ার ভিটা ছেড়ে যশোরে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলন থেকে টুম্পা রানী ঘোষ স্বামীর সম্পদ ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় টুম্পা রানীর পিতা সুভাষ ঘোষ ও ভাই আকাশ ঘোষ উপস্থিত ছিলেন।
(এইআর/এসপি/জুলাই ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
- নীরবতার এক অদৃশ্য আয়না
- প্রশাসনের কাছে যেয়েও প্রতিকার পাচ্ছেন না আব্দুল জলিল!
- চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
- শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
- ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা
- বিয়ের সাধ পূরণ হলো না শুভর, ঘাতক বিআরটিসি কেড়ে নিল প্রাণ
- ‘বর্বরতা বন্ধ হতে হবে’
- প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ভোট বর্জন সার্থক: রিজভী
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
১৫ সেপ্টেম্বর ২০২৬
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- প্রশাসনের কাছে যেয়েও প্রতিকার পাচ্ছেন না আব্দুল জলিল!
- চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
- বিয়ের সাধ পূরণ হলো না শুভর, ঘাতক বিআরটিসি কেড়ে নিল প্রাণ
- নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
-1.gif)








